ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান: মূলহোতাসহ ১৫ জন গ্রেফতার ভুঁড়ি কমাতে কাজে আসে ত্রিকাটু! কোন তিন মশলার মিশেল এই ভেষজ হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পর্তুগালে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের যুবক নিহত নারায়ণগঞ্জে ছোটভাইকে কুপিয়ে হত্যা হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু বার্ধক্যের ‘প্রতিষেধক’ রয়েছে কাঁচা আমে! ওয়ানডে দলের ফেরা নিয়ে মুখ খুললেন মুশফিক ওয়ানডে দলের ফেরা নিয়ে মুখ খুললেন মুশফিক ‘মৌনীর বিয়েটা ভেঙেই ছাড়লেন’! সূরজের সঙ্গে বিচ্ছেদ হতেই কেন দিশার নাম টানা হচ্ছে? ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ৯ তানোরে ৩৮ বছরেও বাবার কাছ থেকে সন্তানের স্বীকৃতি মেলেনি রাজশাহীতে গুটি জাতের আম পাড়া শুরু ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক প্রকাশ্যে কুকুরের ডাকের মতো করে চিৎকার, নিজের গলার সামনে ছুরি ধরেন ব্রিটনি স্পিয়ার্স স্থানীয় নির্বাচনকেই দলের ‘ট্রাম্প কার্ড’ বানাতে চায় এনসিপি রুয়েটে ফের ল্যাপটপ চুরি: আতঙ্কে অসুস্থ শিক্ষার্থী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিয়ামতপুরে ধারদেনার ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে 'হত্যার' অভিযোগ গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে

আসিফসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার আবেদন, গ্রহণ করেননি আদালত

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১০:৩৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১০:৩৭:২৭ অপরাহ্ন
আসিফসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার আবেদন, গ্রহণ করেননি আদালত ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগপত্র দাখিল করা হয়।

এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়। তবে অভিযোগের বিষয়ে সব শুনে পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি। মামলার বাদী জালাল হোসেন মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের পুত্র।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা হয়েছিলেন। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে ৩৮ বছরেও বাবার কাছ থেকে সন্তানের স্বীকৃতি মেলেনি

তানোরে ৩৮ বছরেও বাবার কাছ থেকে সন্তানের স্বীকৃতি মেলেনি