ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

অল্প বয়সে অস্টিয়োআর্থ্রাইটিসে ঝুঁকি বাড়ছে ৩ কারণে

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১০:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১০:৩৫:৩৬ অপরাহ্ন
অল্প বয়সে অস্টিয়োআর্থ্রাইটিসে ঝুঁকি বাড়ছে ৩ কারণে ফাইল ফটো
হাঁটুর ব্যথায় কাবু এখন অনেকেই। কেবল বয়স্করা নন, ৪০ পেরোনোর আগেই অনেকের ক্ষেত্রে শুরু হচ্ছে ভোগান্তি। কিছু ক্ষণ শুয়ে থাকার পর উঠতে গেলে ব্যথা, দাঁড়াতে গেলে ব্যথা, সিঁড়ি ভাঙতে গেলেও টনটনিয়ে ওঠে হাঁটু। চিকিৎসকদের মতে, হাঁটুর ব্যথা আগে ছিল বয়সজনিত সমস্যা। কিন্তু এখন জীবনযাপনের ধরনের কারণে ৩০ থেকে ৪০ বছরেও ব্যথা কাবু করছে।

হাঁটুর জয়েন্ট একটি যান্ত্রিক কব্জার মতো কাজ করে। হাড়ের প্রান্তগুলি তরুণাস্থি দিয়ে আবৃত থাকে। এই তরুণাস্থি ধীরে ধীরে শুকিয়ে গেলে হাড়গুলি একে অপরের সঙ্গে ঘর্ষণ করতে শুরু করে। এর ফলে ব্যথা, ফোলাভাব, শক্ত হয়ে যাওয়া এবং কখনও কখনও হাঁটার সময় হাঁটুর হাড় ভেঙে যাওয়ার মতো ভয়ঙ্কর অনুভূতি হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, এটিকে অস্টিয়োআর্থ্রাইটিস বলা হয়। আগে ৬০ বছরের পরে বাতের ব্যথায় কষ্ট পেতেন মানুষ। তবে এখন ৪০ বছরের আগেই অস্টিয়োআর্থ্রাইটিসের যন্ত্রণায় কাতর হচ্ছেন বহু মানুষ। চিকিৎসকদের মতে এর নেপথ্যে রয়েছে ৩টি বড় কারণ।

বাড়তি ওজন: খাওয়াদাওয়ায় অনিয়ম, ব্যায়াম না করার কারণে ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অনেকের। বাড়তি ওজনের কারণে চাপ পড়ছে হাঁটুতে। চিকিৎসকদের মতে ১ কেজি বাড়তি ওজন থাকলে হাঁটার সময়ে হাঁটুর উপর ৩-৪ কেজি বাড়তি চাপ পড়ে। কার্টিলেজ বা তরুণাস্থি সেই ওজন নিতে পারে না। তাই ভোগান্তি বাড়ে। তাই অল্প বয়সে হাঁটুর ব্যথায় কাতর হতে না চাইলে সবার আগে ওজন কমান।

দুর্বল পায়ের পেশি: ঊরুর সামনের দিকের কোয়াড্রিসেপস পেশিগুলি হাঁটুর জন্য একটি প্রাকৃতিক সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করে। শরীরচর্চার অভাবের কারণে যখন এই পেশিগুলি নিষ্ক্রিয় থাকে আর দুর্বল হয়ে পড়ে, তখন হাঁটু স্থিতিশীলতা হারায়। আর তাতেই শুরু হয় সমস্যা। টানা ৭-৮ ঘণ্টা কম্পিউটারে বসে কাজ করেন যাঁরা, শরীরচর্চার ধাত নেই খুব একটা, তাঁরাও ভুগছেন হাঁটুর ব্যথায়।

পুরনো আঘাত: অল্প বয়সে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা মেনিস্কাসের আঘাত যদি সেই সময়ে উপেক্ষা করা হয়, তা হলে কিন্তু সেই থেকে পরবর্তীকালে আর্থ্রাইটিসের সমস্যা হতে পারে। তাই কোনও চোট আঘাত ফেলে না রেখে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান