ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

ইরানে হামলার প্রথম ছয় দিনেই ১ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে আমেরিকার!

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১০:২৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১০:২৩:৪৫ অপরাহ্ন
ইরানে হামলার প্রথম ছয় দিনেই ১ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে আমেরিকার! ছবি: সংগৃহীত
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে কত খরচ হয়েছে, এ বার সেই হিসাবনিকাশ করতে শুরু করেছে আমেরিকা। সংঘর্ষের প্রথম ছ’দিনেই আমেরিকার খরচ হয়ে গিয়েছে অন্তত ১১৩০ কোটি ডলার (এক লক্ষ কোটি টাকারও বেশি)। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে রয়টার্স।

গত মঙ্গলবার সেনেটরদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তাতে সংঘর্ষের সম্পূর্ণ খরচের কথা উল্লেখ ছিল না। যুদ্ধ পরিস্থিতিতে কত কী খরচ হচ্ছে, তা জানানোর জন্য গত কয়েক দিন ধরেই চাপ তৈরি হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপরে। এরই মধ্যে মঙ্গলবারের রুদ্ধদ্বার বৈঠকে খরচ সংক্রান্ত এই প্রাথমিক তথ্য তুলে ধরে হোয়াইট হাউস।

রয়টার্সের ওই প্রতিবেদনে জানানো হচ্ছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে অতিরিক্ত অর্থের জন্য শীঘ্রই একটি তহবিল গড়ার জন্য মার্কিন কংগ্রেসে আবেদন জানাতে পারে ট্রাম্পের প্রশাসন। কংগ্রেসের কেউ কেউ অনুমান করছেন, প্রায় ৫০০০ কোটি ডলার -এর তহবিলের আবেদন জানাতে পারে হোয়াইট হাউস। আবার অনেকের মতে, এই তহবিলের পরিমাণ আরও বেশি হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েল এক সঙ্গে ইরানে হামলা শুরু করে। সেই যুদ্ধ পরিস্থিতি এখনও চলছে। দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ২০০০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই ইরান এবং লেবাননের বাসিন্দা। রয়টার্স সূত্রে খবর, সংঘর্ষের প্রথম দু’দিনেই আমেরিকা ৫৬০ কোটি ডলার -এর অস্ত্র ব্যবহার করেছে।

পশ্চিম এশিয়ার যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়। এখনও পর্যন্ত ছ’জন মার্কিন সেনার মৃত্যুর কথা হোয়াইট হাউস নিশ্চিত করেছে। তা ছাড়া, যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৭টি সামরিক বা অসামরিক মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিহ্নিত করেছে নিউ ইয়র্ক টাইম্‌স।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা