ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের! এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড়’ হানা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ও মদ জব্দ হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে! সবশেষ ২ মামলায়ও আইভীর জামিন বহাল হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের 'জিনাপাটি' লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ সিংড়ায় শ্রমিক না পাওয়ায় বিধবার ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে: রাজশাহীতে বিজ্ঞান মেলায় ভূমিমন্ত্রী রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা

‘ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে সমর্থন’, পশ্চিম এশিয়ার ‘বন্ধুরাষ্ট্রে’ ধন্যবাদ জানাতে যাচ্ছেন শাহবাজ়

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৮:৩৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৮:৩৯:৩৯ অপরাহ্ন
‘ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে সমর্থন’, পশ্চিম এশিয়ার ‘বন্ধুরাষ্ট্রে’ ধন্যবাদ জানাতে যাচ্ছেন শাহবাজ় ‘ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে সমর্থন’, পশ্চিম এশিয়ার ‘বন্ধুরাষ্ট্রে’ ধন্যবাদ জানাতে যাচ্ছেন শাহবাজ়
সরকারি সফরে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহিতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় খান। সে দেশের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক ভারত-পাক সংঘাতে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করার জন্য আমিরশাহি প্রশাসনকে ধন্যবাদ জানাতে সে দেশে যাচ্ছেন শাহবাজ়।

শাহবাজ়ের সঙ্গেই আমিরশাহি যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। পাক প্রতিনিধিদলে রয়েছেন আরও কয়েক জন মন্ত্রীও। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আমিরশাহি গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিম জ়ায়েদ আল নেহানের সঙ্গে সাক্ষাৎ করবেন শাহবাজ়। বৈঠক করবেন আমিরশাহির আরও কয়েক জন প্রথম সারির নেতাদের সঙ্গে। এই সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী ইসলামাবাদ।

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে আন্তর্জাতিক স্তরে দৌত্য চালাতে বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত। পাল্টা কয়েকটি দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে পাকিস্তানও। কয়েক দিন আগে চার ‘বন্ধুরাষ্ট্রে’ গিয়েছিলেন শাহবাজ়। সেই দেশগুলির মধ্যে ছিল তুরস্ক, আজ়ারবাইজানও। এই দুই দেশের বিরুদ্ধেই ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে ‘সমর্থন’ করেছে বলে অভিযোগ ওঠে। আমিরশাহির সঙ্গে অবশ্য ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ মসৃণ। তবে পশ্চিম এশিয়ার এই দেশে গিয়ে পাকিস্তান নিজেদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের