ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

‘ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে সমর্থন’, পশ্চিম এশিয়ার ‘বন্ধুরাষ্ট্রে’ ধন্যবাদ জানাতে যাচ্ছেন শাহবাজ়

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৮:৩৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৮:৩৯:৩৯ অপরাহ্ন
‘ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে সমর্থন’, পশ্চিম এশিয়ার ‘বন্ধুরাষ্ট্রে’ ধন্যবাদ জানাতে যাচ্ছেন শাহবাজ় ‘ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে সমর্থন’, পশ্চিম এশিয়ার ‘বন্ধুরাষ্ট্রে’ ধন্যবাদ জানাতে যাচ্ছেন শাহবাজ়
সরকারি সফরে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহিতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় খান। সে দেশের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক ভারত-পাক সংঘাতে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করার জন্য আমিরশাহি প্রশাসনকে ধন্যবাদ জানাতে সে দেশে যাচ্ছেন শাহবাজ়।

শাহবাজ়ের সঙ্গেই আমিরশাহি যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। পাক প্রতিনিধিদলে রয়েছেন আরও কয়েক জন মন্ত্রীও। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আমিরশাহি গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিম জ়ায়েদ আল নেহানের সঙ্গে সাক্ষাৎ করবেন শাহবাজ়। বৈঠক করবেন আমিরশাহির আরও কয়েক জন প্রথম সারির নেতাদের সঙ্গে। এই সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী ইসলামাবাদ।

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে আন্তর্জাতিক স্তরে দৌত্য চালাতে বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত। পাল্টা কয়েকটি দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে পাকিস্তানও। কয়েক দিন আগে চার ‘বন্ধুরাষ্ট্রে’ গিয়েছিলেন শাহবাজ়। সেই দেশগুলির মধ্যে ছিল তুরস্ক, আজ়ারবাইজানও। এই দুই দেশের বিরুদ্ধেই ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে ‘সমর্থন’ করেছে বলে অভিযোগ ওঠে। আমিরশাহির সঙ্গে অবশ্য ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ মসৃণ। তবে পশ্চিম এশিয়ার এই দেশে গিয়ে পাকিস্তান নিজেদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ