ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

মান্দায় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু, আহত ১

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৭:৩২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৭:৩২:৩৫ অপরাহ্ন
মান্দায় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু, আহত ১ মান্দায় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু, আহত ১
নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতে এক কৃষিশ্রমিকের মৃত্যু এবং আরেকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার  সকাল ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম পিন্টু রহমান (৩৫)। তিনি চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আব্দুল হাকিম। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইব্রাহীম হোসেন জানান, পিন্টু রহমান পেশায় একজন কৃষিশ্রমিক ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি আব্দুল হাকিমের বোরো ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে পিন্টু রহমান গুরুতর আহত হন এবং আব্দুল হাকিমও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পিন্টু রহমানের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম। তিনি জানান, বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান