ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

​রাজশাহীর সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৭:১৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৭:১৫:৪২ অপরাহ্ন
​রাজশাহীর সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ ​রাজশাহীর সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাত পর্যন্ত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জেডি ব্র্যান্ডের ৫০ বোতল মদ জব্দ করা হয়।

একই রাতে সাহেবনগর বিওপির টহল দল গোদাগাড়ী উপজেলার হনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়ে ৬৩৬ পিস ভারতীয় ডি-আরএক্স যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে।

এছাড়া বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল আবারও চারঘাট উপজেলার পিরোজপুর রাওথা এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

তবে প্রতিটি অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় এবং চোরাচালান হওয়া মালামাল রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।   

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার