ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৩

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৫:২৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৫:২৯:৪৮ অপরাহ্ন
নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৩ নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৩
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পবা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ। 

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১কেজি ৫০০ গ্রাম গাঁজা ৯পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৮হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আনোয়ার হোসেন ওরফে সুমন (৩৩), সে গোদাগাড়ী থানার চৌদুয়ার গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে, মোঃ শ্যামল (২৭), সে পবা থানার

ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মোঃ বাবলুর ছেলে ও মোঃ জাহাঙ্গীর আলী (৪৫), সে একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, বুধবার রাতে পৃথক অভিযানে থানা ও ডিবি পুলিশ মাদকদ্রব্য সহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। 

বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার