ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ঋতুস্রাব নিয়ে মন্তব্যের জন্য বিতর্কে জড়ান! এ বার পুরুষদের উচ্চতা নিয়ে মন্তব্য করায় ফের কটাক্ষ আয়শাকে

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১১:০২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১১:০২:৪৩ অপরাহ্ন
ঋতুস্রাব নিয়ে মন্তব্যের জন্য বিতর্কে জড়ান! এ বার পুরুষদের উচ্চতা নিয়ে মন্তব্য করায় ফের কটাক্ষ আয়শাকে ঋতুস্রাব নিয়ে মন্তব্যের জন্য বিতর্কে জড়ান! এ বার পুরুষদের উচ্চতা নিয়ে মন্তব্য করায় ফের কটাক্ষ আয়শাকে
‘বিগ বস্‌ ১৬’ থেকে নজর কেড়েছিলেন আয়শা খান। সেখান থেকে বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি ‘ধুরন্ধর’-এ ‘শরারত’ গানে নেচে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে বিতর্কেও জড়িয়েছেন। আয়শা জানিয়েছিলেন, ঋতুস্রাব চলাকালীন এই গানে নাচতে হয়েছিল তাঁকে। এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হন তিনি। নিজের হয়ে যুক্তিও দিয়েছেন আয়শা। এ বার আয়শা জানালেন তাঁর একটি বিষয় নিয়ে নিরাপত্তাহীনতা রয়েছে।

আয়শা জানান, তাঁর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। দীর্ঘাঙ্গী হয়ে তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। উচ্চতার জন্য ছবি থেকে বাদও পড়তে হয়েছে তাঁকে। আয়শা বলেছেন, “অনেকেই জানেন না, আমি কিন্তু বেশ লম্বা। এটাই মাঝে মঝ্যে আমার বিপক্ষে চলে যায়। আমার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। এমন বহু বার হয়েছে, কাজ পেতে পেতেও আমি পাইনি। কারণ, নায়ক হয়তো উচ্চতায় ছোট। তাঁরা হয়তো দীর্ঘাঙ্গী অভিনেত্রীর সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন না। তাই মনে হয়, উচ্চতা একটু কম হলে ভালই হত।” এই মন্তব্যের জন্য ফের কটাক্ষের মুখে পড়েছেন আয়শা। নিন্দকদের দাবি, অভিনেত্রীর উচ্চতা মোটেই ৫ ফুট ৭ ইঞ্চির বেশি নয়। তাঁদের আরও দাবি, “আজকাল উচ্চতা কোনও বিষয় নয়। কোনও পুরুষ অভিনেতা এই বিষয়ের জন্য আজকাল অস্বস্তিতে ভোগেন না। বহু দীর্ঘাঙ্গী অভিনেত্রীর সঙ্গে উচ্চতায় ছোট অভিনেতারা কাজ করেছেন।”

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে, ‘শরারত’ গানের শুটিং নিয়ে আয়শা বলেন, ““প্রচণ্ড চাপ ছিল সেই দিন। আমাদের সারা শরীরের হাড়ে ব্যথা হয়ে গিয়েছিল। ঋতুস্রাবের জন্য আমার শরীরে বাড়তি ক্লান্তি ছিল। সেই সঙ্গে মেজাজও খুব একটা নিয়ন্ত্রণে ছিল না। তাই কাঁদতে শুরু করে দিয়েছিলাম।” এই মন্তব্য নিয়ে হাসিঠাট্টা শুরু হয় সমাজমাধ্যমে। সেই প্রসঙ্গে আয়শা আর এক সাক্ষাৎকারে বলেন, “প্রতি মাসে আমরা এই চক্রের মধ্যে দিয়ে যাই। ঋতুস্রাবের সময় আমরা অনেক কিছুই করি। অথচ আমার বিষয়টা খোরাকে পরিণত হল। তবে আমি একজন গর্বিত নারী। এই অবস্থায় যা যা করি, তা নিয়ে আমি সত্যিই অত্যন্ত গর্বিত।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী