ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

‘পৌরুষের গর্বে ছাতি চওড়া হচ্ছে, আর নারীদের নিয়ে কুইঙ্গিত’, বাদশাকে এ বার তোপ সোনা মহাপাত্রের

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:৫৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:৫৯:৫৮ অপরাহ্ন
‘পৌরুষের গর্বে ছাতি চওড়া হচ্ছে, আর নারীদের নিয়ে কুইঙ্গিত’, বাদশাকে এ বার তোপ সোনা মহাপাত্রের ‘পৌরুষের গর্বে ছাতি চওড়া হচ্ছে, আর নারীদের নিয়ে কুইঙ্গিত’, বাদশাকে এ বার তোপ সোনা মহাপাত্রের
গান নিয়ে বিপাকে পড়েছেন বাদশা। তাঁর গানে নারীশরীর নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা রয়েছে বলে অভিযোগ ওঠে। এ বার এই বিষয়ে ক্ষোভ উগরে দিলেন গায়িকা সোনা মহাপাত্র।

বাদশার হরিয়ানভি মিউজ়িক ভিডিয়ো ‘টটীরী’ এই বিতর্কের কেন্দ্রে। অভিযোগ, এই গানে স্কুলের পোশাক পরা মেয়েদের দেখানো হয়েছে। তাঁরা কাঁধের ব্যাগ নামিয়ে গানের সঙ্গে হঠাৎ নেচে উঠেছেন। অভিযোগকারীদের দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। এ ছাড়াও, আপত্তিকর ভাষাপ্রয়োগের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এ বার বাদশাকে কড়া ভাষায় একহাত নিলেন সোনা।

এক দীর্ঘ বিবৃতিতে সোনা লেখেন, “এই ধরনের বিষয় অবশ্য আমরা প্রথম দেখছি না। এক পুরুষ নিজের ছাতি চওড়া করছে, পৌরুষের দর্পে সে ফেটে পড়ছে। মহিলাদের নিয়ে যৌন ইঙ্গিত দিচ্ছে। নিজেকে এমন ভাবে তুলে ধরছে, যেন তাকে দেখে মহিলারা মুগ্ধতা ধরে রাখতে পারছে না। এই পুরুষকে দেখে মহিলাদের জিভ দিয়ে জল গড়াচ্ছে। এই ধরনের জঘন্য গান হচ্ছে।”

এই ধরনের গানের মধ্যে কোনও সৃজনশীলতা নেই, এ সব অলস লোকেদের সংস্কৃতি বলে দাবি করেছেন সোনা। বাদশা তাঁর গানের জন্য ক্ষমা চেয়েছেন। সেই ক্ষমা নিয়েও সোনা বলেছেন, “দুঃখি দুঃখি মুখে নিজেকে ‘হরিয়ানার ছেলে’ বললেই সব দোষ ধুয়ে যায় না।” হরিয়ানাতে ইতিমধ্যেই লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে নানা লড়াই হয়েছে বলেও জানিয়েছেন সোনা। তাই নিজেকে ‘হরিয়ানার ছেলে’ বলে পার পাওয়া যাবে না, দাবি তাঁর। গায়িকার কথায়, “নারীবিদ্বেষের বিরোধিতা করতেই পারেন। আবার নারীবিদ্বেষ থেকে আপনি লাভবানও হতে পারেন।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার