ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

বদলগাছী কবরস্থান মেরামতের কাজে গিয়ে নিখোঁজ, ১৮ দিন পর শ্মশানে মিলল মরদেহ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:৩৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:৩৭:৪৯ অপরাহ্ন
বদলগাছী  কবরস্থান মেরামতের কাজে গিয়ে নিখোঁজ, ১৮ দিন পর শ্মশানে মিলল মরদেহ বদলগাছী কবরস্থান মেরামতের কাজে গিয়ে নিখোঁজ, ১৮ দিন পর শ্মশানে মিলল মরদেহ
নওগাঁর বদলগাছী উপজেলায় কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৮ দিন পর শ্মশান থেকে নয়ন কুমার মহন্ত (২৪) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের একটি শ্মশান ঘাটের আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নয়ন কুমার মহন্ত নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মহন্তের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত প্রায় ১৮ দিন আগে নয়ন বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মীর মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজে এসে তিনি হঠাৎ নিখোঁজ হন। সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারকে বিষয়টি জানান।

মঙ্গলবার বিকেলে চকবেনী গ্রামের শ্মশান ঘাট এলাকায় অজিত নামে এক স্থানীয় ব্যক্তি আমগাছের নিচে একজনকে হেলান দিয়ে বসে থাকতে দেখেন। দীর্ঘক্ষণ কোনো নড়াচড়া না দেখে সন্দেহ হওয়ায় তিনি কাছে গিয়ে ডাকেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দিলে পুলিশে সংবাদ পাঠানো হয়। পরে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার