ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের ১৮০ দিনের কর্মসূচি-ইশতেহার বাস্তবায়নে নোয়াখালীতে ব্রিফিং শাহজাদপুরে শ্বাশুরির পরকীয়া ফাস করে দেওয়ায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে স্বামী-শ্বাশুরি উধাও মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত, ২ প্রতিষ্ঠানটিকে জরিমানা খানসামায় ধর্ষণচেষ্টা ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি ‘রাজশাহীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’: রাসিক প্রশাসক নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা রাতে চুরির ৮ ঘণ্টার মধ্যেই গরু উদ্ধার, সকালে মিমাংসা করলেন বাদী-বিবাদী রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ৩৩তম ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত ! রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক মতিহারের ডঘার ঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, অবৈধ কারখানা বন্ধের নির্দেশ আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেফতার ফেনীতে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ পিকআপচালক গ্রেপ্তার

সাতক্ষীরায় গভীর রাতে মন্দির থেকে প্রতিমার স্বর্ণালংকার উধাও

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:২৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:২৬:৫৩ অপরাহ্ন
সাতক্ষীরায় গভীর রাতে মন্দির থেকে প্রতিমার স্বর্ণালংকার উধাও সাতক্ষীরায় গভীর রাতে মন্দির থেকে প্রতিমার স্বর্ণালংকার উধাও
সাতক্ষীরার প্রায় ২৩০ বছরের পুরোনো ঐতিহাসিক কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে ‘মায়ের বাড়ি’ নামে পরিচিত এই মন্দিরটি জেলার প্রাচীন ধর্মীয় ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দির কমপ্লেক্সের একাধিক কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার স্বর্ণালংকার, রুপা এবং দানবাক্সের নগদ অর্থ নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা মন্দির কমপ্লেক্সের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি ‘মায়ের জিভ’, আট আনা ওজনের একটি চেইন, দশ আনা ওজনের একটি নথ, চার আনা ওজনের দুই জোড়া পেটি, প্রায় পাঁচ ভরি রুপা, দানবাক্সের নগদ সাত হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।

মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।

মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা জানান, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী বলেন, আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ

মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ