ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ঠোঁট, নাক সব বদলে গিয়েছে অনন্যার! নেটাগরিকরা অভিনেত্রীর মধ্যে কোন জিনিসটা মিস্ করছেন?

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৮:২৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৮:২৪:৩৫ অপরাহ্ন
ঠোঁট, নাক সব বদলে গিয়েছে অনন্যার! নেটাগরিকরা অভিনেত্রীর মধ্যে কোন জিনিসটা মিস্ করছেন? ঠোঁট, নাক সব বদলে গিয়েছে অনন্যার! নেটাগরিকরা অভিনেত্রীর মধ্যে কোন জিনিসটা মিস্ করছেন?
অভিনয়ের জন্যও প্রথম দিকে কটাক্ষের শিকার হয়েছেন অনন্যা পাণ্ডে। তারকা-সন্তান তকমা থাকার কারণে বার বার সমালোচিত হয়েছেন। কিন্তু গত কয়েকটি ছবি ও সিরিজ়ে অভিনয় করার পর থেকে প্রশংসিত হতে শুরু করেছেন তিনি। ‘খো গয়ে হম কঁহা’, ‘কল মি বে’ ও ‘কন্ট্রোল’-এ তাঁর অভিনয় সাড়া ফেলেছিল। কিন্তু তাও যেন রেহাই নেই অনন্যার। এ বার অনন্যার শরীর নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। অনন্যার সাম্প্রতিক ছবি দেখে নেটাগরিকদের একাংশ বলতে শুরু করেছেন, নির্ঘাত উনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন!

একটা সময়ে ক্ষীণদেহী ছিলেন বলে নানা রকমের তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। অভিনেত্রী অনন্যা বলেছেন, “তখন আমার ১৮-১৯ বছর বয়স। খুব রোগা ছিলাম আমি। সেটা নিয়েও মশকরা করা হত। লোকে আমাকে বলত, ‘আরে, তোমার পা দুটো মুরগির ঠ্যাং-এর মতো।’ কেউ আবার বলত, ‘তোমার চেহারাটাই দেশলাই কাঠির মতো। তোমার তো স্তন বা নিতম্ব কোনওটাই নেই।’ এই সব বহু শুনেছি।” বয়সের সঙ্গে চেহারার গড়ন বদলেছে।

এ বার সম্প্রতি ‘পাউট’ করে একটি ছবি দেন অভিনেত্রী। তাতেই অনেকের মনে স্বাভাবিকের তুলনায় অনেকেটাই ফুলে গিয়েছে অনন্যার ঠোঁট। শুধু তাই নয় অভিনেত্রীর গালও উঁচু হয়ে গিয়েছে। যখন বলিউডে আত্মপ্রকাশ করেন সেই সময় অনন্যা ছিলেন বেশ রোগা। যার ফলে গালদু’টি খানিক ভাঙাই ছিল। হঠাৎ তাঁর এমন ভরাট মুখ দেখ বিস্ময় ঠেকছে অনেকেরই। তাঁর অনুরাগীদের একাংশ বলছেন, ‘‘অনন্যার মুখে যে সরলতা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে।’’ যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি চাঙ্কি-কন্যা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা