ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২ সবুজ-সাদা বাহারি ঠান্ডা খাবারে ভাল থাকবে লিভার, বাড়বে ত্বকের উজ্জ্বলতা দূরত্ব নাকি অনেক দিনের, এ বার কি বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর? ইরান যুদ্ধের কারণে দারিদ্র্যের মুখে ৩ কোটির বেশি মানুষ: জাতিসংঘ বাংলা সালের সঙ্গে হিজরি সালের সম্পর্ক কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ ট্রাম্পের অবরোধকে ‘বুড়ো আঙ্গুল’ দেখিয়ে হরমুজ পার হলো চীনের জাহাজ ঢাকায় ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা পেট ও লিভার ঠিক কতটা সুস্থ? মিলিয়ে নিন শরীরেরই ৭ সঙ্কেতে পুরুষদের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন বুঝে উঠতে পারেন না নোরা ফতেহি! কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বর্ণিল আয়োজনে রাজশাহীতে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ রাজশাহী চেম্বার নির্বাচনে হাসেন আলী প্যানেলের পক্ষে ব্যাপক প্রচারণা তানোরে জিওল মাদরাসায় বিদায় ও নবীন বরণ ফুলবাড়ীতে ডায়রিয়া রোগী বাড়ছে, সাত দিনে ভর্তি হয়েছে ৪৬৮ জন রোগী অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ

গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:১৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:১৩:৫১ অপরাহ্ন
গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম সারাবন তাহুরা (১৫)। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান গ্রামের সৌদিপ্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল তাহুরার।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক বিক্রেতা কালো একটি ষাঁড় পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির জন্য এনেছিলেন। সড়কের পাশে সেটি বাঁধা ছিল। সারাবন তাহুরা নামের ওই এসএসসি পরীক্ষার্থী পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার সময় হঠাৎ ষাঁড়টি দড়ি ছিঁড়ে তাকে শিং দিয়ে গুঁতা দেয়। 

এতে তাহুরা সড়কের পাশে বাঁশের স্তূপের ওপর গিয়ে পড়ে। এ সময় মুখে গুরুতর আঘাত পায় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কামাল হোসেন (৪১) নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার বাসিন্দা। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা