ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের

নাটোরে পুকুরের মাটি পরিবহনে ব্যবহৃত ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৮:১৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৮:১৭:২০ অপরাহ্ন
নাটোরে পুকুরের মাটি পরিবহনে ব্যবহৃত ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী নাটোরে পুকুরের মাটি পরিবহনে ব্যবহৃত ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী
নাটোরে ফসলি জমির মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ জুন) দুপুরে নাটোর সদরের বাকশোর এলাকায় প্রায় ৪০বিঘা জমিতে পুকুর খননের মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন নাটোর সদরের ট্রাফিক সার্জেন্ট মো. উমর ফারুক।

নাটোর সেনা ক্যাম্পের বরাতে ট্রাফিক সার্জেন্ট ফারুক বলেন, বাকশোর ঘাট এলাকায় ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। খনন করা মাটি ট্রাক্টরে করে আঞ্চলিক সড়ক এবং মহাসড়ক ব্যবহার করে ইটভাটায় সরবরাহ করছিল তারা। এতে কৃষিকাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে পুকুর খননের মাটি পরিবহনের অভিযোগে ট্রাক্টরগুলো জব্দ করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী জব্দকৃত টাক্টরগুলো পুলিশ লাইনে এনে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করে।

ফারুক আরও বলেন, এই ট্রাক্টরগুলো সড়ক-মহাসড়কে চলাচলের অনুমতি নেই। এজন্য সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত বলেন, জেলা প্রশাসন থেকে কাউকেই ফসলী জমিতে পুকুর খননের কোনো অনুমতি দেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু