ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, বর্ষার আগে সব ড্রেন পরিষ্কারের নির্দেশ পদ্মায় নৌভ্রমণে অতিরিক্ত ভাড়া অভিযোগে রাসিকের পরিদর্শন, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ নিউ ইয়র্কে মসজিদে ভাঙচুর, কোরআন ছিঁড়ে দরজায় মলমূত্র লেপন যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার নাশকতার পরিকল্পনা বানচাল: চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার বিবাহের প্রলোভনে ধর্ষণ ও সাইবার ব্ল্যাকমেইল: জয়পুরহাটে যুবক গ্রেফতার ছাত্রদলের নতুন কমিটি শিগগিরই, আলোচনায় যারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকের হাতে সাংবাদিক লাঞ্ছিত বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু নিয়ে যা জানা গেল নৌকায় গ্রিস যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ১১ জনই সুনামগঞ্জের মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ রাজশাহীতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন জ্বালানি তেল মজুত ও পাচার রোধে চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার জ্বালানি তেল নিয়ে ২৫ দিনে এসেছে ৩০ জাহাজ, আসছে আরও ৬  যুক্তরাষ্ট্রে কীভাবে ‘সবচেয়ে ভয়ংকর অপরাধী’ তালিকায় উঠে এল ১০ বাংলাদেশির নাম নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে ? সাপাহারে নারীদের ধর্মীয় শিক্ষার প্রসারে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ৪২ বছর ধরে বানর খেলা দেখান আজিজুর সবুজ সরকার তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাটোরে পুকুরের মাটি পরিবহনে ব্যবহৃত ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৮:১৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৮:১৭:২০ অপরাহ্ন
নাটোরে পুকুরের মাটি পরিবহনে ব্যবহৃত ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী নাটোরে পুকুরের মাটি পরিবহনে ব্যবহৃত ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী
নাটোরে ফসলি জমির মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ জুন) দুপুরে নাটোর সদরের বাকশোর এলাকায় প্রায় ৪০বিঘা জমিতে পুকুর খননের মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন নাটোর সদরের ট্রাফিক সার্জেন্ট মো. উমর ফারুক।

নাটোর সেনা ক্যাম্পের বরাতে ট্রাফিক সার্জেন্ট ফারুক বলেন, বাকশোর ঘাট এলাকায় ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। খনন করা মাটি ট্রাক্টরে করে আঞ্চলিক সড়ক এবং মহাসড়ক ব্যবহার করে ইটভাটায় সরবরাহ করছিল তারা। এতে কৃষিকাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে পুকুর খননের মাটি পরিবহনের অভিযোগে ট্রাক্টরগুলো জব্দ করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী জব্দকৃত টাক্টরগুলো পুলিশ লাইনে এনে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করে।

ফারুক আরও বলেন, এই ট্রাক্টরগুলো সড়ক-মহাসড়কে চলাচলের অনুমতি নেই। এজন্য সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত বলেন, জেলা প্রশাসন থেকে কাউকেই ফসলী জমিতে পুকুর খননের কোনো অনুমতি দেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালীতে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালীতে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান