ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সভাপতিত্বে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৯:৪২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৯:৪২:৩২ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সভাপতিত্বে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সভাপতিত্বে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত সরকারি কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী সরকার কর্তৃক গঠিত এ কমিটির সভায় নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন রাসিক প্রশাসক।

সভায় গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত কমিটির ৯ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ করা হয়। এছাড়া গত ৪ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির প্রস্তাবাবলি পাঠ করে অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও সিটি কর্পোরেশনের আওতাধীন মার্কেটের দোকান ভাড়া বৃদ্ধি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের নিবন্ধন ফি পুনর্নির্ধারণ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের নামে স্থায়ী জমি বরাদ্দের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাসহ অন্যান্য পার্কগুলোকে আরও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান পিপিএমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ