ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদককারবারি শাকিল ও মিন্টু গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৯:০১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৯:০১:৩২ অপরাহ্ন
চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদককারবারি শাকিল ও  মিন্টু  গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদককারবারি শাকিল ও মিন্টু গ্রেফতার
রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাওদাড়া (মুক্তারপুর) গ্রামের আখ সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ শাকিল (৩১), সে চারঘাট উপজেলার ঝিকড়া (জোয়ার্দ্দারপাড়া) গ্রামের মো. মাজদুল হক জোয়ার্দ্দারের ছেলে ও মোঃ রাজু আহম্মেদ মিন্টু (৪২), সে উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, মঙ্গলবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, চারঘাট থানার নাওদাপাড়া (মুক্তারপুর) গ্রামের আখ সেন্টারের সামনে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শাকিল ও রাজু আহম্মেদ মিন্টুকে ৩০৫ পিস ইয়াবা-সহ গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্স। 

এ ব্যপারে গ্রেফতারকৃত বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার  সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের