ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ঢাকার রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশি মডেল

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৪:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৪:২৬:৪৯ অপরাহ্ন
ঢাকার রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশি মডেল ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা গুলশান এভিনিউতে এক পথচারীকে প্রকাশ্যে মারধর করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির। সম্প্রতি এই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, গুলশান এভিনিউয়ের ট্রাফিক সিগন্যালে অসংখ্য যানবাহন আটকে আছে। এ সময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তির ব্যাগ মনিকা কবিরের কনুইয়ে বা শরীরে অসাবধানতাবশত লেগে যায়। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এই মডেল।

ভিডিওতে দেখা যায়, মেজাজ হারিয়ে মনিকা কবির ওই পথচারীকে ধাক্কা দেন এবং নিজের হাতে থাকা ব্যাগ দিয়ে তাকে বারবার আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে চলা এই আকস্মিক মারধরের সময় আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকে এগিয়ে এসে হস্তক্ষেপ করতে দেখা যায়নি। 

ভিডিওর সবচেয়ে বিতর্কিত অংশটি ছিল এর শেষ দিকে; মারধর শেষ করে মনিকা কবির ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন। তার এমন আচরণকে অনেকেই ‘ঔদ্ধত্যপূর্ণ’ ও ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র সমালোচনা চললেও কিছু ব্যবহারকারী ভিন্ন দাবি তুলেছেন। তাদের মতে, ওই পথচারী নাকি মনিকার প্রতি কোনো অশোভন ইঙ্গিত বা মন্তব্য করেছিলেন, যার প্রতিক্রিয়ায় তিনি এমন অবস্থান নেন। তবে পথচারীর পক্ষ থেকে কোনো অশোভন আচরণের প্রমাণ বা নিশ্চিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মনিকা কবির পেশায় একজন মডেল হলেও মূলধারার র্যাম্প বা বিজ্ঞাপনী জগতে তাকে খুব একটা নিয়মিত দেখা যায় না। তবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিতর্কিত সাক্ষাৎকার এবং অনলাইন ভিডিওতে বিচিত্র সব বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি আগে থেকেই সামাজিক মাধ্যমে বেশ পরিচিত। বিশেষ করে তার কথা বলার ধরন এবং জীবনযাপন নিয়ে খোলামেলা মন্তব্য প্রায়ই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী