ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে বাদ পড়ছেন অন্তঃসত্ত্বা দীপিকা! বগুড়ায় একাধিক মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৫০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাণীনগরে ধান কাটা-মারা শুরু, ধান কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না মিলাররা আল নাসেরের হয়ে রোনাল্ডো ও জুনিয়রের একসঙ্গে খেলার সম্ভাবনা এশীয় জলসীমা থেকে ইরানের ৩টি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ নিদ্রায় খামতি বুঝিয়ে দেয় শরীর, কোন উপসর্গে সতর্ক হবেন হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু দইয়ের তুলনায় গ্রিক ইয়োগার্ট খেলে কারা বেশি উপকার পাবেন পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫ লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা নগরীতে বিপুল পরিমাণ নকল সিগারেট সহ বাবু গ্রেপ্তার শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং পুঁজি রোজ তিন বার ‘সরি’ বলেই নাকি টিকেছে ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্যজীবন জামালপুরে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড সৌদি পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সেহেরির সময় নিজ ঘরে মিলল গৃহবধূর রক্তাক্ত মরদেহ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৪:২৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৪:২৩:৫৯ অপরাহ্ন
সেহেরির সময় নিজ ঘরে মিলল গৃহবধূর রক্তাক্ত মরদেহ প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় নিজ ঘরের মেঝে থেকে জাজিদা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে নিহতের শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির পক্ষ থেকে পরস্পরকে দোষারপ করছে।

নিহত জাজিদা আক্তার একই এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী। শফিকুল পেশায় দিনমজুর এবং বর্তমানে কাজের প্রয়োজনে বান্দরবানে রয়েছেন বলে জানা গেছে।

নিহতের শ্বশুর নুরুল বশর জানান, রমজানের শুরু থেকে জাজিদা তাদের সেহরি ও ইফতার তৈরি করে দিতেন। প্রতিদিনের মতো বুধবার ভোররাতে সেহরির সময় ঘনিয়ে এলেও জাজিদা ডাকতে না আসায় তিনি পুত্রবধূর ঘরে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে দেখেন ঘরের বাইরের দরজা খোলা এবং ভেতরে মেঝেতে জাজিদার রক্তাক্ত দেহ পড়ে আছে।

তবে নিহতের বাবা নুরুল ইসলাম এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, 'বিয়ের পর থেকেই জুয়া খেলা ও ভরণপোষণ না দেওয়া নিয়ে জামাতা শফিকুলের সঙ্গে জাজিদার কলহ চলছিল। স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে আমার মেয়েকে প্রায়ই শারীরিক নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে সে মাঝে মাঝে বাপের বাড়িতে চলে আসত। এখন ঘটনা আড়াল করতে তারা মিথ্যা গল্প সাজাচ্ছে।'

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, নিহত নারীর ঘাড়ে গভীর এবং থুতনিতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত