ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় স্বপ্নের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা

সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, পাশেই কাঁদছিল ৮ মাসের শিশু

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৮:১০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৮:১০:১৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, পাশেই কাঁদছিল ৮ মাসের শিশু সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, পাশেই কাঁদছিল ৮ মাসের শিশু
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মোতালেব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।

বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী রোজিনা খাতুন (২৫)। তিনি একই গ্রামের আব্দুল আজিজের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে রোজিনা ও মোতালেবের বিয়ে হয়। বিয়ের পর এরান্দহ গ্রামের শ্বশুর বাড়িতেই থাকতেন মোতালেব। এই দম্পতির পরিবারে ৮ মাসের একটি শিশু রয়েছে। এরই মধ্যে গত ৬ দিন আগে ফেনী থেকে রাজমিস্ত্রীর কাজ শেষ করে মোতালেব শ্বশুরবাড়িতে আসেন। সবশেষ গত বুধবার রাতে পারিবারিক কলহের জেরে মোতালেব ও রোজিনার মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়।

পরে রাত আড়াইটার দিকে তাদের শিশু বায়েজিদের কান্নার আওয়াজ পেয়ে দেখতে আসেন পরিবারের সদস্যরা। এ সময় তারা দেখেন; গলা কাটা অবস্থায় পড়ে আছে রোজিনার মরদেহ। পাশেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন মোতালেব।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটককক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
নিহত রোজিনার চাচাতো ভাই জাহিদ হাসান বলেন, বায়েজিদের কান্নার আওয়াজ শুনে আমরা ছুটে যায়। জানালা দিয়ে দেখি সেখানে রোজিনা ও মোতালেব রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পরে মোতালেবকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমনার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে রোজিনার মরদেহ উদ্ধার করেছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনার তদন্ত চলছে। পুলিশ পাহারায় অভিযুক্ত মোতালেবের চিকিৎসা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান