ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

রক্তাল্পতায় কেমন হবে শিশুর খাওয়াদাওয়া

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৩:৫৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৩:৫৬:৫১ অপরাহ্ন
রক্তাল্পতায় কেমন হবে শিশুর খাওয়াদাওয়া ছবি: সংগৃহীত
চিকিৎসকের মতে, কেবল ওষুধ বা সাপ্লিমেন্ট নয়, শিশুর রক্তল্পতা দূর করতে হলে তার খাওয়াদাওয়ায় নজর দেওয়া সবচেয়ে বেশি জরুরি। কেবল যে প্রত্যন্ত এলাকার শিশুরা অপুষ্টিজনিত রক্তল্পতায় ভুগছে তা নয়, শহরাঞ্চলেও এর হার বেশি। এর কারণ হল সঠিক পুষ্টির অভাব। বাবা-মায়েরা শিশুর স্বাস্থ্য ভাল হবে ভেবে হয়তো প্রচুর পরিমাণে খাওয়াচ্ছেন, কিন্তু ঠিক কোন কোন খাবার বাড়ন্ত বয়সের শিশুর জন্য জরুরি, তা নিয়ে সঠিক ধারণা নেই।

জন্মের পর তিন মাস বয়স পর্যন্ত শিশুর শরীরে যেটুকু হিমোগ্লোবিন থাকে, তা সে তার মায়ের কাছ থেকেই নিয়ে আসে। এর পর তার নিজের শরীরের অস্থিমজ্জায় রক্ত তৈরি হতে শুরু করে। সাধারণত ৬ মাস থেকে ২ বছর বয়স অবধি শিশুর রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা থাকা উচিত প্রতি ডেসিলিটারে ১০.৫ থেকে ১৩.৫ গ্রাম। ২ বছরের পর থেকে ১২ বছর অবধি প্রতি ডেসিলিটারে ১১.৫ থেকে ১৫.৫ গ্রাম। এর চেয়ে কম হয়ে গেলেই তখন রক্তাল্পতার লক্ষণ দেখা দেবে। শিশু দুর্বল হয়ে পড়বে, খিদে কমে যাবে, মুখ-চোখ ফ্যাকাশে দেখাবে। ওই বয়স থেকে তাই শিশুকে পরিপূরক খাবার খাওয়ানোও জরুরি, যার মধ্যে আয়রন সমৃদ্ধ খাবার থাকতেই হবে।

রক্তাল্পতায় শিশুর ডায়েট
প্রাণিজ ও উদ্ভিজ্জ খাদ্য উৎস থেকে আয়রন পাওয়া যায়। মাছ, মাংস, ডিম থেকে যে আয়রন পাওয়া যায়, তাকে ‘হিম’ আয়রন বলে। আর উদ্ভিজ্জ উৎস যেমন ড্রাই ফ্রুট, ডুমুর, বাদাম, কিশমিশ, সবুজ শাকসব্জি থেকে প্রাপ্ত আয়রনকে বলে ‘নন-হিম’ আয়রন। শরীর দু’রকম আয়রনই ভাল শোষণ করতে পারে।

সকালের জলখাবারে শিশুকে দেওয়া যেতে পারে দুধ-ওট্‌স। আয়রন ও ফাইবার সমৃদ্ধ ওট্‌স শিশুর শরীরের জন্য ভাল। গরুর দুধে অ্যালার্জি থাকলে কাঠবাদামের দুধ বা দই দিয়ে ওট্‌স দিতে পারেন।

এর এক ঘণ্টা পরে ভাল করে সেদ্ধ করা ডিম ও যে কোনও এক প্রকার মরসুমি ফল দিতে হবে। ফলের মধ্যে আপেল, ন্যাসপাতি, বেদানা, কলা থাকলে ভাল।

দুপুরের খাবারে ভাত বা খিচুড়ি, যা-ই দিন না কেন, সঙ্গে গাজর, বিন,বিট, ব্রকোলি বা পালংশাকের মতো সব্জি রাখতে হবে। এই সব্জিগুলি আয়রন সমৃদ্ধ। ছোট মাছ, মাংসের মেটেতেও আয়রন থাকে। যদি শিশু মাছ খেতে না চায়, তা হলে সয়াবিন দিতে পারেন। অথবা বাড়িতে তৈরি ছানাও উপকারী।

১ বছর বা তার চেয়ে বেশি বয়সের শিশুদের রোজ ভিজিয়ে রাখা খেজুর ও কিশমিশ খাওয়াতে পারলে ভাল। এতে রক্তল্পতার ঝুঁকি অনেক কমে যাবে।

মা-বাবারা খেয়াল রাখবেন, শুধু শরীর যাতে তা গ্রহণ করতে পারে সে জন্য লেবু, আমলকি বা কমলালেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল বা সব্জিও রাখতে হবে রোজের পাতে।

ছোট থেকে বেশি চা বা কফি খাওয়ানোর অভ্যাস করবেন না। চা বা কফি আয়রন শোষণে বাধা দেয়। বদলে ঘরে তৈরি ডিটক্স পানীয় বা ওট্‌স-কাঠবাদাম-খেজুর বেটে তৈরি স্মুদি খাওয়ালে উপকার বেশি হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার