ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭

রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৩:৩৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৩:৩৬:০৮ অপরাহ্ন
রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু ফাইল ফটো
রাজধানীর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫) নামে দুই শিশু মারা গেছে।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০নং লেনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আয়শার বাবা মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায়। বর্তমানে পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে থাকেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে আয়শা ছিল দ্বিতীয়। স্থানীয় শহিদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল আয়শা। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি ওয়াল ভাঙা হয়নি। ভেতরে ওয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন ঠিক ওয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে তাদের উপর পড়ে। এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেয়ালের নিচ থেকে বের করে প্রথমে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ বলেন, আমার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। পাশের বাসার আয়েশার সঙ্গে প্রতিদিন খেলত। আজকেও আয়েশার সঙ্গে খেলতে যায়। পাশের বাসার দেয়াল চাপায় আমার মেয়েসহ আয়েশাও মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ