ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পালালো চুরি মামলার আসামি

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৮:০৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৮:০৬:৩৬ অপরাহ্ন
কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পালালো চুরি মামলার আসামি কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পালালো চুরি মামলার আসামি
স্বর্ণ ও টাকা চুরির অভিযোগে সাগর (২২) নামে এক যুবককে থানায় ধরে আনে পুলিশ। আদালতে পাঠানোর আগে তাকে রাখা হয় থানা হাজতে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতের গ্রিল কেটে পালিয়ে যায় সেই আসামি। এ নিয়ে তোলপাড় শুরুর পর তল্লাশি চালিয়ে আবারও ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (১১ জুন) রাঙ্গামাটির কাপ্তাই থানায় ঘটেছে এই ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির মামলা রয়েছে। ওই মামলায় বুধবার দিবাগত রাতে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর ভোরে তাকে রাখা হয় কাপ্তাই থানার হাজতে। সেদিন সকাল ৯টার দিকে হাজতের গ্রিল কেটে থানার পেছন দিয়ে পালিয়ে যায় সাগর। এ ঘটনা জানাজানির পর অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) এস আই মো. অলি উল্লাহ বলেন, সাগরের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। হাজত থেকে পালানোর ঘটনায় নতুন করে পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, থানা হাজত থেকে আসামি পালানোর ঘটনা পুলিশের জন্য বিব্রতকর। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নামানো হয় এবং টানা অভিযানের মাধ্যমে পালানো আসামিকে আবারও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২