ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বসনিয়ান পরোটার রেসিপি

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৩:১৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৩:১৯:২৬ অপরাহ্ন
বসনিয়ান পরোটার রেসিপি ছবি: সংগৃহীত
বাড়িতে তৈরি করতে পারেন বসনিয়ান রুটি। বিদেশি নাম হলেও এটি খুবই সহজে তৈরি করা যায়। যা বাড়ির ছোট- বড় সবাই পছন্দ করবে। আসুন জেনে নেওয়া যাক বসনিয়ান পরোটা কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১. ময়দা ৩ কাপ
২. ইস্ট ১ টেবিল চামচ
৩. গরম দুধ ১ কাপ
৪. ডিম ১ টি
৫. চিনি ১ টেবিল চামচ
৬. মাখন ৫ টেবিল চামচ
৭. গুঁড়া দুধ ২ টেবিল চামচ
৮. লবণ স্বাদ অনুযায়ী
৯. তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি: একটি বড় বাটিতে ইস্ট নিয়ে তাতে গরম দুধ এবং লবণ যোগ করুন এবং ইস্ট দুধে পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। একবার মিশে গেলে ১০ মিনিটের জন্য রেখে দিন যাতে ইস্ট সক্রিয় হয়। এরপর তেল, চিনি, লবণ এবং গুঁড়া দুধ,ডিম যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর ধীরে ধীরে অল্প অল্প ময়দা মিশ্রণে যোগ করতে থাকুন এবং মেশাতে থাকুন। ডো তৈরি না হওয়া পর্যন্ত ময়দা যোগ করুন। যদি ডো বেশি নরম মনে হয়, প্রয়োজন মত আরও ময়দা যোগ করতে পারেন। ডো তৈরি হয়ে গেলে ঢেকে উষ্ণ কোনো স্থানে ১ ঘণ্টা রাখুন। এক ঘণ্টা পরে ডো আবার হালকা করে ময়ান করে নিন।

ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে বলের মতো আকার দিন এবং মোটা করে রুটির আকারে বেলুন। রুটি বেলার আগে অল্প ময়দা ছিটিয়ে নিন। রুটিগুলো একটির উপর আরেকটি না রেখে আলাদা রাখুন। বেলা হওয়া রুটিগুলো ১০-১৫ মিনিটের জন্য ঢেকে রাখুন।

এরপর একটি কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল নিন এবং তেল গরম হলে একে একে রুটিগুলো ভাজুন। ভাজা রুটি টিস্যু পেপারের ওপর উঠিয়ে রাখুন যাতে অতিরিক্ত তেল বের হয়ে যায়। এই পরোটা মাংস ভুনা,তন্দুরি চিকেন বা অন্য কোনো পছন্দের সালাদের সঙ্গে পরিবেশন করুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার