ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০২:৫৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০২:৫৯:১৭ অপরাহ্ন
জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা বামে নেসকোর ডিজিএম রহমতউল্লাহ আল হেলালির গাড়ি ডানে ডিভিশন-১ এর নির্ববাহী প্রকৌশলী সুব্রত দাসের।
দেশে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কা এবং জ্বালানি সাশ্রয়ে সরকারের নানা নির্দেশনার মধ্যেই সরকারি প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-র কয়েকজন কর্মকর্তার এমন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নেসকোর ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত দাস গভীর রাতে পরিবারের সদস্যদের নিয়ে নগরীর অলোকার মোড়ে অবস্থিত কাশি বাবুর চায়ের দোকানে চা পান করতে যান। সেখানে তার সঙ্গে বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী অ্যাডিশনাল ডাইরেক্টর, (সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার) (এসই) গবিন্দ চন্দ্র সাহাকেও দেখা যায়। চা পান শেষে সুব্রত দাস নিজেই নেসকোর রাজ মেট্র-ঠ ১১-১১৯ নম্বরের একটি পিকআপ গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করেন।

এ ঘটনার আগের দিন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নেসকোর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রহমউল্লাহ আল হেলালিকেও একটি সুরমা কালার প্রাইভেট কারে করে অলোকার মোড়ে অবস্থিত শাহজালাল ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে আসতে দেখা যায়। কাজ শেষে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন—সরকার যেখানে জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন দপ্তরে নির্দেশনা জারি করেছে, সেখানে সরকারি গাড়ি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা কতটা যৌক্তিক।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে দেশে বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনের খবর পাওয়া যাচ্ছে, অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

সচেতন মহলের মতে, এমন পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। সরকারি সম্পদ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর উদ্যোগ প্রশ্নবিদ্ধ হতে পারে।

প্রকৌশলী সুব্রত দাস বলেন, “এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এ সংক্রান্ত তথ্য বা বক্তব্য জানতে হলে সংশ্লিষ্ট হেড অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে।”

এদিকে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন) আবু হায়াত রহমতুল্লাহ বলেন, গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সরকারের নির্দেশনা আছে। এ ব্যাপারে কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিধিনিষেধ আরোপ করা হবে। তিনি আরও বলেন, আমাদের নেসকোর কোনো কর্মকর্তা ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে থাকেন এ ধরনের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার