ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

কত ক্ষণ আর কোন ৫ নিয়ম মেনে হাঁটলে ফ্যাটি লিভার দ্রুত কমবে

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০২:৪৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০২:৪৩:০৩ অপরাহ্ন
কত ক্ষণ আর কোন ৫ নিয়ম মেনে হাঁটলে ফ্যাটি লিভার দ্রুত কমবে ছবি: সংগৃহীত
জীবনযাত্রায় নানা রকমের চাপ সামলে উঠতে গিয়ে খাওয়াদাওয়ার অভ্যাসের ক্ষতি হয় সবচেয়ে বেশি। মনখারাপ থাকলে, মানসিক চাপে বা টেনশনে থাকলে কিংবা হাতে সময় না থাকায় প্রাতরাশে, দুপুরে যথাযথ পুষ্টিকর খাবার না খেলে হাতের কাছে সহজে পাওয়া অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা দেখা যায়। যা থেকে বিপদ ঘনায়। বাইরের তেলমশলা, ভাজাভুজি, মিষ্টি, অতিরিক্তি সোডিয়াম যুক্ত নোনতা খাবারের কুপ্রভাব পড়ে লিভারে। ফল— ফ্যাটি লিভার। এই সমস্যা এখন ঘরে ঘরে। চিকিৎসকেরা বলেন ফ্যাটি লিভারের সমস্যা কমাতে হাঁটাহাঁটি করা ভীষণ জরুরি। অনেকেই হাঁটেন, তবে নিয়ম মানেন না। ফ্যাটি লিভার হোক বা ডায়াবিটিস নিয়ন্ত্রণ, সঠিক পদ্ধতি মেনে হাঁটলে তবেই মিলবে ফল।

চিকিৎসকদের মতে, ডায়াবিটিস হোক বা ফ্যাটি লিভার, সঠিক পদ্ধতি মেনে ‘ব্রিস্ক ওয়াকিং’ করলে তবেই মিলবে ফল। ধীর গতিতে হাঁটলে হার্ট রেট বাড়ে না, ব্রিদিং স্ট্রেস (শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যাওয়া) হয় না। ধীরে হাঁটলে শরীরে ফ্যাট বার্নিং উৎসেচকগুলিও সক্রিয় হয় না। যাঁদের ডায়াবিটিস আছে, কোলেস্টেরলের সমস্যা আছে কিংবা যাঁদের ওজন বেশি, তাঁদের ক্ষেত্রে সঠিক নিয়মে না হাঁটলে ফ্যাটি লিভার কখনওই কমবে না। নিয়ম মেনে না হাঁটলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে না, ফলে যে ইনসুলিন শরীরে তৈরি হবে সেটা শরীরে ঠিকঠাক কাজ করবে না। সুতরাং শরীরে জমা গ্লুকোজ় ফ্যাটি অ্যাসিড ও পরবর্তী সময়ে ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে। শরীরে ট্রাইগ্লিসারাইড জমতে শুরু করলেই ফ্যাটি লিভারের গ্রেড বাড়বে।

ব্রিস্ক ওয়াকিং-এর পদ্ধতি
১) এ ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ৫-৬ কিলোমিটার বেগে হাঁটতে হবে।
২) কাঁধ যেন একটি সরলরেখায় থাকে।
৩) শিরদাঁড়া সোজা থাকবে।
৪) হাঁটার গতির সঙ্গে ছন্দ মিলিয়ে হাত দু’টিও দোলাতে হবে।
৫) হাঁটার সময় হার্ট রেট বা হৃৎস্পন্দন ও পাল্‌স রেট বা নাড়িস্পন্দন বাড়ছে কি না, সে দিকে লক্ষ রাখতে হবে।

ব্রিস্ক ওয়াকিংয়ের সময় কষ্ট করে একটা ছোট লাইন বলা যেতে পারে, তবে গান গাওয়া যাবে না। গান গাইতে গেলেই শ্বাস বিঘ্নিত হবে।

মনে রাখা দরকার, যে হাঁটা আর ব্রিস্ক ওয়াকিং কিন্তু একেবারে ভিন্ন। এটি এক প্রকার অ্যারোবিক অ্যাক্টিভিটি। এখানে জোরে নিঃশ্বাস নিতে নিতে হাঁটতে হয়, ফলে হৃৎস্পন্দন বৃদ্ধি পায়। প্রতি দিন ৩০ মিনিটের এই অভ্যাস হার্টকে শক্তিশালী করে, রক্তচাপ কমায়, ওজন কমাতে সাহায্য করে, মেজাজ ভাল করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্বোপরি ফ্যাটি লিভারের সমস্যা কমাতে সাহায্য করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক