ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা: মন্ত্রী কমলো সোনা ও রুপার দাম ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ল গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২০ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার ২ তানোরের আলোচিত প্রধান শিক্ষক আমিরুলের গুরুপাপে লঘুদণ্ড মানিকগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ! বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে লাইভ শোতে ‘লিপসিঙ্ক’ বিতর্কে গায়িকা জ্যাসমিন সন্ডলাস, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ভিটামিন ডি একটানা কত দিন খাওয়া যায় খুদের জ্বর মাপার সময়ে ৩টি ভুল অনেক মা-বাবাই! ভুল শুধরে না নিলে বাড়বে সমস্যা তমন্না-ফাতিমা অতীত, আলিয়া কুরেশীর সঙ্গে ক্যামেরাবন্দি!

তানোরে পৃথক ঘটনায় দু'জনের আত্মহত্যা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০২:২৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০২:২৮:০৮ অপরাহ্ন
তানোরে পৃথক ঘটনায় দু'জনের আত্মহত্যা প্রতীকী ছবি
রাজশাহীর তানোরে পৃথক ঘটনায় দুই জনের আত্মহত্যা। তাদের মধ্যে উপজেলার কুন্দাইনন গ্রামে  স্ত্রী ছেড়ে যাওয়ার পর মানসিক অশান্তির জেরে রাহিম মোল্লা (২১) নামের এক যুবক ও অপরজন তানোর পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া মহল্লার সাইদুল রহমানের স্ত্রী রওশনারা (৪৫) পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কুন্দাইন গ্রামে নিজ বাড়িতে ও তানোর পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত রাহিম মোল্লা কুন্দাইন গ্রামের সিদ্দিকের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির একটি কক্ষে তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, রাহিম মোল্লার প্রথম স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে প্রায় দেড় মাস আগে দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও তানোর পৌর সদরের মোল্লাপাড়া মহল্লার সাইদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী রওশনারা বিকেলে নিজ ঘরের শয়নকক্ষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত