ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ নাহিদের গতিতে কাঁপছে পাকিস্তান নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি ধামরাইয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, একই পরিবারের ৪জন দগ্ধ রক্তাল্পতায় কেমন হবে শিশুর খাওয়াদাওয়া মেয়ের নিরাপত্তাই প্রথম, বড় সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা রাণীশংকৈলে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার সিদ্ধান্ত পাল্টে ইরানে ফিরছেন নারী ফুটবলার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু নিয়ামতপুরে দুর্বৃত্তদের 'প্রতিহিংসার' আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা কিম কার্দাশিয়ানের নতুন রূপ-মন্ত্র, কোরিয়ান প্রযুক্তিতে থমকে যাবে যৌবন! বসনিয়ান পরোটার রেসিপি World Cup 2026: ইরান খেলবে আমেরিকার মাটিতেই! সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির থেকে প্রতিমার স্বর্ণালংকার চুরি জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা ৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, আসছে আরও ৪ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪ কত ক্ষণ আর কোন ৫ নিয়ম মেনে হাঁটলে ফ্যাটি লিভার দ্রুত কমবে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তানোরে পৃথক ঘটনায় দু'জনের আত্মহত্যা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০২:২৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০২:২৮:০৮ অপরাহ্ন
তানোরে পৃথক ঘটনায় দু'জনের আত্মহত্যা প্রতীকী ছবি
রাজশাহীর তানোরে পৃথক ঘটনায় দুই জনের আত্মহত্যা। তাদের মধ্যে উপজেলার কুন্দাইনন গ্রামে  স্ত্রী ছেড়ে যাওয়ার পর মানসিক অশান্তির জেরে রাহিম মোল্লা (২১) নামের এক যুবক ও অপরজন তানোর পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া মহল্লার সাইদুল রহমানের স্ত্রী রওশনারা (৪৫) পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কুন্দাইন গ্রামে নিজ বাড়িতে ও তানোর পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত রাহিম মোল্লা কুন্দাইন গ্রামের সিদ্দিকের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির একটি কক্ষে তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, রাহিম মোল্লার প্রথম স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে প্রায় দেড় মাস আগে দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও তানোর পৌর সদরের মোল্লাপাড়া মহল্লার সাইদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী রওশনারা বিকেলে নিজ ঘরের শয়নকক্ষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা

জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা