ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

গাজীপুরে আপত্তিকর ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি, প্রাণ দিলো স্কুলছাত্রী

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৭:৫০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৭:৫০:৪৪ অপরাহ্ন
গাজীপুরে আপত্তিকর ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি, প্রাণ দিলো স্কুলছাত্রী গাজীপুরে আপত্তিকর ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি, প্রাণ দিলো স্কুলছাত্রী
প্রেমিকের হুমকিতে গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রেমিক তাকে আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় বলে পরিবারের দাবি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ জুন) সকালে, উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে। নিহত সাদিয়া আফরিন (১৬) ওই গ্রামের মো. এনায়েত কবিরের মেয়ে। সম্প্রতি স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

সাদিয়ার মা নাসিমা খাতুন বলেন, গত রাতে খাওয়ার পর মেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে দরজা খুলে দেখি সে জানালার গ্রিলে ঝুলছে।

তিনি আরও বলেন, ওয়াদ্দা দিঘির পাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাইমুল ইসলামের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক সপ্তাহ আগে বিষয়টি জানতে পারি। মেয়ে জানায়, তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে, ছবি ও ভিডিও তুলেছে। মেয়েটা ছেলেকে এগুলো মুছে ফেলতে বললে সে উল্টো ভয় দেখাতে থাকে— ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে। এরপর থেকেই মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে, চিন্তায় ডুবে থাকত। দু’দিন আগে ছেলেটি আবার দেখা করতে চায়, কিন্তু মেয়ে রাজি না হওয়ায় ফের হুমকি দেয়। আমার অবুঝ মেয়ের জীবন শেষ করে যদি সেই ছেলে স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায়, তা হতে দিতে পারি না। আমি আইনের আশ্রয় নেব।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ