ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনেত্রীর তকমায় আটকে থাকতে চান না ফাতিমা সানা রাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব-২০২৬ উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ হরমুজ প্রণালি সচল করতে ৪০ দেশ একজোট জুমার দিনের ফজিলত ও করণীয় আমল আবারও অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির ইরানে ইজরায়েলি হানায় ছিন্নভিন্ন শিশুদের প্রিয়তম মিউজিক স্কুল বগুড়ায় বস্তায় ভরে রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ৪ ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান:রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু রিয়ালকে বিধ্বস্ত করে সেমিতে বার্সেলোনা ইরান যুদ্ধের মধ্যেই সরানো হল মার্কিন সেনাপ্রধানকে সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩ রহমান ফিলিং স্টেশনের বে-রহম কান্ড! ইরানি ড্রোনের নাগালই পেল না ১০ লক্ষ ডলারের মার্কিন লড়াকু জেট! ইরানের ফুটবলার-কর্তাদের সঙ্গে বৈঠক ফিফা সভাপতির, পাশে থাকার আশ্বাস নরম ও মসৃণ ত্বকের আড়ালেও লুকিয়ে আছে রোগ? কেরাটোসিস-পিলারিসে ভুগেছেন ইয়ামি, কী এই অসুখ? বিশ্বকাপ ফুটবল ফাইনালের টিকিটের দাম দেখে মাথায় হাত সমর্থকদের

‘হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করতে দেব না! আমেরিকার হুঁশিয়ারি

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:১৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:১৫:০৫ অপরাহ্ন
‘হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করতে দেব না! আমেরিকার হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
ইরান হুঁশিয়ারি দিয়েছিল, হরমুজ প্রণালী থেকে তেলবাহী জাহাজ পশ্চিম এশিয়ার বাইরে যেতে দেবে না। শুধু তা-ই নয়, ইরান রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এক লিটার তেলও উপসাগরীয় অঞ্চলের বাইরে যেতে দেওয়া হবে না। তার পরই আমেরিকা পাল্টা হুঁশিয়ারি দেয়, হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে রাখলে তার চরম খেসারত দিতে হবে ইরানকে।

দু’দেশের মধ্যে যখন দাবি, পাল্টা দাবি এবং হুঁশিয়ারির পর্ব চলছে, সেই মুহূর্তে ইরানের সংবাদমাধ্যম দাবি করে, হরমুজ প্রণালীতে আমেরিকা কোনও কিছু করার চেষ্টা করলে আখেরে ক্ষতিই হবে। কারণ সেখানে একের পর এক মাইনবোঝাই নৌকা মোতায়েন করে রাখা হয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করার চেষ্টা করছে ইরান। ইরানের ১৬টি নৌকাকে ধ্বংস করেছে মার্কিন বাহিনী। তবে হরমুজ প্রণালীতে কোনও বিস্ফোরক বিছিয়ে রাখা নেই বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে মার্কিন সেনার তরফে কয়েকটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করে দাবি করা হয়, মাইনবোঝাই ইরানের নৌকা ধ্বংস করেছে তারা। পশ্চিম এশিয়া থেকে বিশ্বের অন্য প্রান্তে তেল সরবরাহ হয় উপসাগরীয় দেশগুলি থেকে। এই পরিবহণে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। এর এক দিকে ওমান, অন্য দিকে ইরান। সামরিক সংঘাত শুরু হতেই এই প্রণালীকে স্তব্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। কিন্তু আমেরিকা বার বারই হুঁশিয়ারি দিচ্ছে, এখনই যদি হরমুজ প্রণালীকে স্বাভাবিক না করা হয়, তা হলে ইরানকে ফল ভুগতে হবে।

প্রসঙ্গত, সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখার বিষয়টি জানানো হয়। মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে কয়েক ডজন মাইন ইতিমধ্যেই পুঁতে রাখা হয়েছে। যদিও ওই প্রতিবেদনে মাইন পোঁতার নেপথ্যে ইরানের ভূমিকা রয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি। মাইন পুঁতে রাখার বিষয় নিয়ে শোরগোল শুরু হতেই সরাসরি ইরানকে সতর্ক করেন ট্রাম্প। তার পরই তিনি ইরানের ১৬টি নৌকা ধবংসের দাবি করলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২