ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চারঘাটে সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১০:২৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১০:২৭:৪৬ অপরাহ্ন
চারঘাটে সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চারঘাটে সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীর চারঘাটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে মিলনমেলা, ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চারঘাট থানা প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চারঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সনি আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী এবং চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।

এ সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চারঘাট-বাঘার কৃতী সন্তান সাংবাদিক মো. গোলাম মোস্তাফা মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে সাংবাদিকতা পেশায় চার দশক পূর্তি উপলক্ষে চারঘাটের প্রথম সাংবাদিক ও প্রথম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে চারঘাট থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, যুগ্ম সম্পাদক সজিব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, প্রচার সম্পাদক পিন্টু আলীসহ সদস্য সাজ্জাত হোসেন, ইশতিয়াক বাপ্পি, জিল্লুর রহমান, রিমন এবং চারঘাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরা সম্ভব। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী