ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলতি মাসের প্রথম ২০ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ডলার রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ইমামগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মোহরে অনুষ্ঠিত হলো কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব সিংড়া উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরু রাজশাহী অঞ্চলে ভেজাল কীটনাশকে বাজার সয়লাব হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: ২২ আটক, বিপুল অস্ত্র উদ্ধার

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১০:১৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১০:১৯:৪৭ অপরাহ্ন
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: ২২ আটক, বিপুল অস্ত্র উদ্ধার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: ২২ আটক, বিপুল অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে। এ সময় বিদেশি ও দেশীয় পিস্তলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মোট ৩ হাজার ১৮৩ জন সদস্য অংশ নেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীরা ঘাঁটি গড়ে তোলে। সরকারি পাহাড় কেটে গড়ে ওঠা কয়েক হাজার অবৈধ বসতি ও প্লট-বাণিজ্যকে কেন্দ্র করে সেখানে সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী চক্র। এসব চক্র পাহাড়ের চূড়ায় নজরদারি টাওয়ার ও সিসি ক্যামেরা বসিয়ে এলাকায় সশস্ত্র পাহারা দিত।

অভিযানের সময় যৌথবাহিনী জঙ্গল সলিমপুরের বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে ২২ জনকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় ৩টি আগ্নেয়াস্ত্র-এর মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল ও একটি এলজি। এছাড়া ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৫৭টি অস্ত্র তৈরির পাইপ, ৬১টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের ১ হাজার ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি ১১টি ককটেল, পাইপগান তৈরির লেদ মেশিনসহ বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে অপরাধীদের নজরদারির কাজে ব্যবহৃত ১৯টি সিসি ক্যামেরা, তিনটি ডিডিআর, একটি পাওয়ার বক্স এবং দুটি বাইনোকুলারও উদ্ধার করা হয়। আলীনগর এলাকার বিভিন্ন পাহাড়ে গড়ে ওঠা সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করে যৌথবাহিনী। একই সঙ্গে পাহাড়ের চূড়ায় স্থাপিত নজরদারি টাওয়ারগুলো ভেঙে দেওয়া হয়, যেগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করত।

এর আগে গত ১৯ জানুয়ারি একই এলাকায় অভিযান চালাতে গেলে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র‌্যাবের চার সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে চিকিৎসক একজন র‌্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অভিযান শেষে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করতে জঙ্গল সলিমপুরে অস্থায়ীভাবে দুটি পুলিশ ও র‌্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারা যৌথবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার

প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার