ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে সিটি কর্পোরেশন এর প্রকৃত বক্তব্য এক বছরে তিন বার বিষ প্রয়োগ রাণীনগরে শত্রুতার বিষে বার বার নিধন হচ্ছে পুকুরের মাছ ॥ ১৫লাখ টাকার ক্ষতি হাট শাওলী গ্রামের সাবেক ইউপি সদস্য কে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ জুনেই মা হওয়ার কথা ছিল মিতুর; গর্ভের সন্তানসহ মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মামলা সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেট মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন শান্ত মার্ডি, ঘরে মিলল ঝুলন্ত মরদেহ পূর্ব বিরোধের জের ধরে গাবতলীতে ইট পাটকেল নিক্ষেপ থানায় অভিযোগ দায়ের গাবতলীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সাধন নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার লালপুরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারী গ্রেপ্তার গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী হজের শিক্ষা ধরে রাখার ৬ উপায় রাতভর ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় মৃত্যু অন্তত ১১ রশ্মিকা একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়েছেন প্রায় সাতগুণ!

তেলের দাম বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই, ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:৪৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:৪৯:২৭ অপরাহ্ন
তেলের দাম বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই, ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকলেও তা মোকাবেলায় নিজের কাছে ‘একটি পরিকল্পনা’ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জনগণ ‘খুব খুশি হবে’।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের দশম দিনে সোমবার (৯ মার্চ)  ফোনে নিউইয়র্ক পোস্টকে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার কারণে তেলের দাম বাড়লেও তা মোকাবিলায় তার একটি পরিকল্পনা রয়েছে বলে আশ্বাস দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার সবকিছুর জন্য একটি পরিকল্পনা আছে। (আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং)। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমেরিকানরা এতে খুব খুশি হবে এবং তেলের দাম কমে যাবে।’

সতর্ক করে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কার চলাচলে বাধা দিলে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ‘২০ গুণ বেশি শক্তিতে’ আঘাত হানবে। একই সঙ্গে তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের ওপর ‘মৃত্যু, আগুন এবং ক্রোধ’ নেমে আসবে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বা যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে পারে এবং তিনি তা ‘নির্ধারিত সময়ের অনেক আগেই’ ঘোষণা করেছেন। তবে হরমুজ প্রণালী অবরোধ বা সেখানে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে তেল ট্যাঙ্কার চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘যদি ইরান এমন কিছু করে যাতে হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এখন পর্যন্ত যতটা আঘাত করেছে তার চেয়ে ২০ গুণ বেশি আঘাত হানবে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সহজেই ধ্বংসযোগ্য বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে, যার ফলে ইরানের জন্য পুনরায় একটি রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এমন পরিস্থিতি যেন তৈরি না হয়।

দক্ষিণ ফ্লোরিডার ডোরাল এলাকায় নিজের গলফ ক্লাবের বলরুমে তিন দিনের সম্মেলনে হাউস রিপাবলিকানদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এসব মন্তব্য করেন।

এদিকে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে তার এই কঠোর অবস্থানকে চীনসহ অন্যান্য দেশগুলো  ‘উপহার’ হিসেবে দেখা উচিত। কারণ, এতে বৈশ্বিক তেল সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা বজায় থাকবে। সূত্র: নিউইয়র্ক পোস্ট

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার

রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার