ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণের পর ভিডিওধারণ রাসিক প্রশাসকের সাথে রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চাঁদপুরে টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি, জ্বলছে আগুন ৯৯৯ নম্বরে ফোনকল, ডাকাতির ৩১ গরুসহ ট্রাক উদ্ধার থানা ভবন ভাঙতে গিয়ে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ

শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:৩৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:৩৫:৫৫ অপরাহ্ন
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল ছবি: সংগৃহীত
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এক বিশাল অজগর সাপ একটি ছাগল গিলে ফেলেছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে স্থানীয় বাসিন্দা ছগির সরদারের বাড়ির পাশ থেকে প্রায় ১৮ ফুট লম্বা এবং ৫০ কেজি ওজনের এই অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা মো. সোরাব হোসেন তার একটি ছাগল খুঁজে পাচ্ছিলেন না। দুপুরে গ্রামের মানুষ ছগির সরদারের বাড়ির পাশে একটি বিশালাকার অজগর সাপ দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, অজগরটি তখন প্রায় ২০ কেজি ওজনের একটি জীবন্ত ছাগল আস্ত গিলে ফেলছিল। এই দৃশ্য দেখে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ (সিপিজি), বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা। তারা স্থানীয়দের সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সাথে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সিপিজি সদস্য ছগির সরদার বলেন, গ্রামবাসীর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি সাপটি একটি বড় ছাগল গিলে ফেলায় নড়াচড়া করতে পারছে না। পরে বন বিভাগ ও ওয়াইল্ড টিমের সহায়তায় নিরাপদ উদ্ধার কার্যক্রম চালানো হয়।

এদিকে আদরের ছাগলটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মালিক মো. সোরাব। তিনি আক্ষেপ করে বলেন, 'সকালে ছাগলটি না পেয়ে অনেক খুঁজেছি। পরে শুনি অজগর সাপ সেটি খেয়ে ফেলেছে। ছাগলটি হারিয়ে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।'

উদ্ধার হওয়া অজগরটি সুস্থ থাকায় সেটিকে লোকালয় থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলে সাপটিকে সুন্দরবনের গহিনে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। বন সংলগ্ন এলাকার মানুষকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা

চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা