ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:২৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:২৫:২০ অপরাহ্ন
রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
“দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তর র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়ার আয়োজন করে।

বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ চত্বরে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অন্যরা।

এ সময় অতিথিরা বলেন, দেশে ইদানিং ব্যাপক হারে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূমিকম্পের মাধ্যমে অনেক দুর্যোগের সৃষ্টি হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্যোগকে তাৎক্ষণিক ভাবে মোকাবেলা করতে আগাম প্রস্তুতি গ্রহণের কোন বিকল্প নেই। তাই তাৎক্ষণিক ভাবে যে কোন দুর্যোগ মোকাবেলা করতে এমন মহড়া থেকে শিক্ষনীয় বিষয়গুলো সব সময় কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক