ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৭:৩০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৭:৩০:৩৭ অপরাহ্ন
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
খুলনার রূপসায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপসা থানাধীন বাঘমারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নির্যাতিত গৃহবধু থানায় মামলা দায়ের করেছন।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ বেলায়েত হোসেন রাতুল (২৩), মোঃ মাসুদ মীর (১৯) ও মোঃ পারভেজ খান (২৫)। এর আগে গত রোববার (৮ জুন) মধ্যরাতে স্বামীকে হাত-পা বেঁধে মারধর করে এবং আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা গত ৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় ওই গৃহবধুর বাড়িতে এসে তার স্বামীর সাথে কথা বলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে সিএসবি স্কুলের মাঠে নিয়ে যায় এবং মারপিট করে। এর পর রাত সাড়ে ৯টার সময় ওই গৃহবধু সিএসবি স্কুলের মাঠে উপস্থিত হয়ে তার স্বামীকে বাঁচানোর জন্য কান্নাকাটি করে গ্রেফতারকৃত আসামিদের কাছে অনুরোধ করেন।

এসময় ভুক্তভোগী ওই নারী স্বামীকে ছাড়িয়ে আনার জন্য আসামিদেরকে টাকা দিতে রাজি হলে আসামী মোঃ বেলায়েত হোসেন রাতুল, মাসুদ মীর টাকা আনার জন্য তাদের বাড়িতে যায়। ভুক্তভোগী নারীর কাছে কোন টাকা না থাকায় তাদেরকে পরে টাকা নেওয়ার জন্য অনুরোধ করে। এ সময় আসামি রাতুল বাদীকে টাকার পরিবর্তে কু-প্রস্তাব দেয়।

রূপসা থানা ওসি মাহফুজুর রহমান জানান, ওই নারী আসামীদের কুপ্রস্তাবে রাজি না হলে বেলায়েত হোসেন রাতুল, মাসুদ মীর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন-২০২৫) ও পেনাল কোড (১৮৬০) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক