ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

ওদের ডুবিয়েই আমাদের বেশি মজা: মার্কিন বাহিনী

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৪:৩৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৪:৩৮:১৪ অপরাহ্ন
ওদের ডুবিয়েই আমাদের বেশি মজা: মার্কিন বাহিনী ছবি: সংগৃহীত
ইরানের একের পর এক যুদ্ধজাহাজ ডুবিয়ে উল্লসিত মার্কিন বাহিনী। এমনটাই দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন বাহিনীর এক কর্মকর্তার সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছেন তিনি। ট্রাম্পের দাবি, ওই আধিকারিক তাঁকে বলেছেন, “ওদের ডুবিয়েই আমাদের বেশি মজা।”

প্রায় দেড় সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে আমেরিকা এবং ইরানের। পশ্চিম এশিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানি নৌসেনার উৎকৃষ্ট মানের ৪৬টি রণতরী ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। সাড়ে তিন দিনের মধ্যে এই সাফল্য এসেছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোমবার ফ্লরিডায় রিপাবলিকান দলের এক সম্মেলনে বক্তৃতা করছিলেন ট্রাম্প। সেখানেই এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মার্কিন বাহিনীর এক আধিকারিকের সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথনও তুলে ধরেন তিনি।

ট্রাম্প বলেন, “ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ভান্ডার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। (ইরানের) নৌবাহিনী প্রায় শেষ হয়ে গিয়েছে। সব সমুদ্রের তলায় ডুবে গিয়েছে। ৪৬টি জাহাজ! ভাবতে পারছেন?” এর পরেই মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, “আমি জানতে চেয়েছিলাম কী ধরনের জাহাজ ছিল সেগুলি। ওঁরা বললেন, ‘খুব ভাল মানের স্যর। উৎকৃষ্ট মানের’। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা ওই জাহাজগুলিকে নিজেদের দখলে নিচ্ছেন না কেন? আমরা তো এগুলি কাজে লাগাতে পারি। ডুবিয়ে দিচ্ছেন কেন? এর উত্তরে ওঁরা বললেন, ‘ওদের (ইরানি রণতরী) ডুবিয়েই আমরা বেশি মজা পাচ্ছি।’ ওগুলিকে ডুবিয়ে দেওয়াই শ্রেয় বলে মনে করছে আমাদের বাহিনী।”

আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি যে আর খুব দীর্ঘ সময় ধরে চলবে না, সেই আভাসও দিয়েছেন ট্রাম্প। ইরানে যুদ্ধ প্রায় শেষের পথে বলেই মনে করছেন তিনি। রিপাবলিকান নেতাদের বলেন, ‘‘কিছু দুষ্টকে সরাতে আমরা মধ্য প্রাচ্যে (পশ্চিম এশিয়া) ভ্রমণ করেছি। আপনারা দেখবেন, এটা স্বল্প সময়ের ভ্রমণই হবে।’’ তিনি আরও জানান, তেহরানে আমেরিকা এবং ইজরায়েলের যৌথ অভিযান ‘শেষের পথে’।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা