ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

জামিনের জন্য এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৪:৩৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৪:৩৩:৩৯ অপরাহ্ন
জামিনের জন্য এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন করাতে এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ উঠেছে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার- এমন ফোনালাপ প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এটা সিরিয়াস অভিযোগ, এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। অভিযোগ যখন উঠেছে তাৎক্ষণিক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এর প্রশ্রয় কেন দিয়েছে জানি না। হতে পারে আনুষ্ঠানিক কোনো অভিযোগ তার (সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম) কাছে আসেনি।

তিনি বলেন, মিডিয়াতে নানান অভিযোগ থাকলেও যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ আমাদের কাছে না আসবে, আমাদের পক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আইনগত বাধ্যবাধকতা থাকে না।

আমিনুল ইসলাম আরও বলেন, আমি এ বিষয়ে (সাইমুমের) তদন্ত করবো। ৫ আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরের সব বিষয় তদন্ত করে দেখবো। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবো। এ বিষয়ে প্রয়োজনে সাবেক চিফ প্রসিকিউটরের সঙ্গেও কথা বলবো। আমরা প্রসিকিউটররা বৈঠক করেছি। সেখানে তদন্ত করার সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের বিষয়টি আমরা অভ্যন্তরীণ তদন্ত করবো। দুর্নীতির সঙ্গে কারও সুতা পরিমাণ সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘুস চাওয়ার মতো ঘটনা ঘটলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় কি না- এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এ রকম কোনো বিষয় ঘটলে অবশ্যই ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন ওঠে, আমাদের ইমেজ সংকট হয়, বিচার প্রক্রিয়া শতভাগ প্রশ্নবিদ্ধ হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার