ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফেনীতে দুই প্রাইভেটকার থেকে ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ৫ চমেক হাসপাতালে অভিযান, দালালচক্রের ২০ সদস্য আটক সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভা মা'কে শাবলের আঘাতে হত্যা, ছেলে আটক বাঘায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও গাছের চারা বিতরণ গঙ্গা চুক্তি নবায়নসহ নদী রক্ষায় ১৭ দফা দাবিতে রাজশাহীতে স্মারকলিপি নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৫ রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত পুঠিয়ার একটি কলেজে এক শ্রেণিতে ১৫ জনের বিপরীতে উপস্থিত একজন ঢাকায় শুরু হচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ভারতে পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্রকর্মীদের মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আইওয়ায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী নতুন করোনা ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে নজরদারি যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের ২টি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক তারাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র একজন, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি রুপার গহনাসহ টাকা চুরি

তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১২:৫৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১২:৫৮:১২ পূর্বাহ্ন
তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন
 
রাজশাহীর তানোরে ধানের চাতালে  তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (৯মার্চ) তানোর পৌর এলাকার চাঁদপুর মহল্লার আব্দুল গনি মিয়ার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার  কর্মী ও স্থানীয়দের ঘন্টাব্যাপি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই তুলার গুদাম পুড়ে ছাঁই হয়ে যায়। তবে কেনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদশীরা জানান, সোমবার সকাল থেকে তুলার গুদামে ফ্যান চালিয়ে কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় চলন্ত অবস্থায় ফ্যান খুলে আগুনের সূত্রপাত্র হয়ে। এসময় শ্রমিক আগুন নেভাতে তুলায় লাঠির আঘাত করে। ফলে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জলে উঠে। মূহুর্তের মধ্যে পুরো গুদাম পুড়ে ছাই।

সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত চাঁদপুর মোড়ের উত্তরে আব্দুল গনি মিয়ার চাতাল। ওই চাতালের কিছু অংশ ভাড়া নিয়ে টিন দিয়ে ঘিরে তুলার গুদাম করেছেন আলমগীর হোসেন। তার বাড়ি মাদারীপর জেলায়। চাতালের দক্ষিণ দিকে আমশো মুন্নাপাড়া যাওয়ার রাস্তা। আর উত্তরে বাঁশঝাড় ও স্যানিটেশন কারখানা। আলমগীর জানান, তার তুলার গুদামে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তানোর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, তুলার গুদামের মেশিন বা ফ্যানের নাট বল্টু ছিটকে আগুনের সুত্রপাত হতে পারে।

তানোর থানার অফিসার ইনচার্জ  (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেটি তুলার গুদাম ছিল। গুদামের ভিতর থেকেই আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত