ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতবোমার বিস্ফোরণ মাত্র ৩০ বছর বয়সে মৃত্যু অভিনেত্রীর, কী হয়েছিল তাঁর? ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প যুদ্ধবিরতির মাঝেই তেহরানে ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের গরমের দিনে পেট ঠান্ডা রাখবে ‘কোল্ড স্যুপ’! স্পেন, জাপানে খুব জনপ্রিয় চাঁপাইনবাবগঞ্জয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে প্রাইমারির ২০ শিক্ষার্থী অসুস্থ পঞ্চগড়ে জাইমাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত সেই খাল পুনঃখননে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল করল সরকার শুক্রবার জরুরি সভা ডেকেছে ছাত্রদল মোহনপুর জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রালীশংকৈলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী চট্টগ্রামে স্যান্ডেলের ভেতর লুকানো ৩২৫০ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু মোহনপুরে প্রতারণা মামলায় প্রধান আসামী আল আমীন গ্রেফতার আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে বাদ পড়ছেন অন্তঃসত্ত্বা দীপিকা! বগুড়ায় একাধিক মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৫০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিমের মাজনে নেই নিম, জামায়াত নেতার কারখানা সিলগালা

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৯:২৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৯:২৮:০৩ অপরাহ্ন
নিমের মাজনে নেই নিম, জামায়াত নেতার কারখানা সিলগালা নিমের মাজনে নেই নিম, জামায়াত নেতার কারখানা সিলগালা
সিরাজগঞ্জে এক জামায়াত নেতার কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করেছেন টাস্কফোর্সের সদস্যরা। 

সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়ার মারার ওষুধ কারখানায় এ অভিযান চালানো হয়।

কারখানাটির মালিক নজরুল ইসলাম সদর উপজেলার কাওয়াকোলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও এই ইউনিয়ন জামায়াতের আমির।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের নামে কারখানা হলেও সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হতো। অথচ প্রস্তুতকারীর জায়গায় নজরুল ইসলামের কোম্পানির নাম লেখা ছিল। এ ছাড়াও নিমের মাজনে নিম ব্যবহার করতেন না এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করতেন।

পণ্যগুলোতে মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা ছিল না। এসব অভিযোগের কারণে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

অভিযানকালে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত