ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৯:২২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৯:২২:৫৯ অপরাহ্ন
সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে মোখলেছুর রহমান (৩৫) নামে এক বিকাশ এজেন্টকে মারপিট করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৮ মার্চ) উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মরহুম ওলি আহম্মেদের ছেলে বিকাশ এজেন্ট মোকলেছুর রহমান রোববার দুপুরে মোটরসাইকেলযোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা ২টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা তার গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এ সময় অস্ত্র দেখিয়ে তার কাছে থাকা প্রায় ১০ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে মোখলেছুর রহমান ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার