ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী ‘কোল্ড স্যান্ডইউচ’ এর রেসিপি কুষ্টিয়ার খোকসায় বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্ত্রে প্রদাহ, বদহজম! সুস্থ থাকতে ৫টি খাবার অদলবদল করতে পারেন কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষের ঘোষণা প্রধানমন্ত্রীর ‘কেউ আর কারিনা কিংবা আলিয়া হতে চায় না’: কর্ণ জোহর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ চট্টগ্রামে কাভার্ট ভ্যানে বিশেষ চেম্বারে লুকানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা জব্দ, আটক ১ চট্টগ্রামে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন একজন তলিয়ে গেল পুকুরের জলে, আরেকজন ছিটকে পড়ল মৃত্যুর পথে চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১২ রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু লালপুরে ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত ঈদ উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

লালপুরে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৭:২৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৭:২৪:৪২ অপরাহ্ন
লালপুরে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন লালপুরে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নাটোরের লালপুরে পদ্মা নদী এলাকায় বৈধ বালুঘাটে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোল্লা ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীপুর পদ্মা নদীর তীরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চলতি মৌসুমে উপজেলার পদ্মা নদী এলাকার দিয়ার বাহাদুর মৌজায় ৯ কোটি ৬০ লাখ টাকা দিয়ে বৈধ বালি মহাল ইজারা নেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহফুজ হক সোহাগ বলেন, ঈশ্বরদীর বিএনপির নেতা জাকারিয়া পিন্টু সহ তার ছোট ভাই মেহেদী প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা তা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় ষড়যন্ত্র আমাদের নিরীহ শ্রমিক ও মাঝিদের মারধর, সাজানো অস্ত্র উদ্ধারের নাটক এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় লিপ্ত হয় ওই চক্রটি। আমরা পিন্টু ও মেহেদী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এবিষয়ে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার