ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহী নগরীতে সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৫৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৫৯:১০ অপরাহ্ন
রাজশাহী নগরীতে সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন রাজশাহী নগরীতে সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন
দেড় শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্য বহনকারী রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বেলা ১২টায় নগরীর মিয়াপাড়া এলাকায় গ্রন্থাগারের নবনির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন করেন গ্রন্থাগারের সভাপতি ও জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, রাজশাহী সাধারণ গ্রন্থাগার এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন ভবনের মাধ্যমে গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম বইপাঠে আগ্রহী হয়ে উঠবে।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, রাজশাহী অঞ্চলে জ্ঞানচর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান এই রাজশাহী সাধারণ গ্রন্থাগার। ১৮৭৬ সালে প্রকাশিত স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট গ্রন্থে বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম হান্টার উল্লেখ করেন, নাটোর রাজ পরিবারের রাজা আনন্দ নাথ রায় ১৮৬৬ সালেরও আগে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৮৮৪ সালে জমি ও ভবন প্রাপ্তির মাধ্যমে গ্রন্থাগারটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে।

ঐতিহাসিক হান্টার আরও তথ্য প্রদান করেন যে, ১৮৭১-৭২ সালে এই পাঠাগারে মোট গ্রন্থের সংখ্যা ছিল ৩ হাজার ২৪৭টি এবং ছয়টি সাময়িকী নিয়মিত সংগ্রহ করা হতো। সে সময় অবিভক্ত বাংলা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকাশনা বিনামূল্যে গ্রন্থাগারে সরবরাহ করা হতো, যা গ্রন্থাগারের সংগ্রহ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এবিষয়ে রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, এই গ্রন্থাগারে প্রায় ৩৪ হাজার বই আছে। দীর্ঘদিন ধরে রাজশাহীর শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকের কাছে এই গ্রন্থাগার জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। নবনির্মিত ভবনের মাধ্যমে পাঠকদের জন্য আধুনিক পরিবেশে বই পড়া ও গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজশাহী এসোসিয়েশনের সদস্য, গ্রন্থাগারের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি টুকটুক তালুকদার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ও গ্রন্থাগারের কোষাধ্যক্ষ ডা. মো. আনিসুর রহমান, শাহমখদুম কলেজের অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাসেন আলী, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সেভ দ্যা নেচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, গ্রন্থাগারের সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল, মো. মশিউর রহমান, মো. নজরুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার