ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিনেত্রীর তকমায় আটকে থাকতে চান না ফাতিমা সানা রাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব-২০২৬ উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ হরমুজ প্রণালি সচল করতে ৪০ দেশ একজোট জুমার দিনের ফজিলত ও করণীয় আমল আবারও অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির ইরানে ইজরায়েলি হানায় ছিন্নভিন্ন শিশুদের প্রিয়তম মিউজিক স্কুল বগুড়ায় বস্তায় ভরে রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ৪ ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান:রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু রিয়ালকে বিধ্বস্ত করে সেমিতে বার্সেলোনা ইরান যুদ্ধের মধ্যেই সরানো হল মার্কিন সেনাপ্রধানকে সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩ রহমান ফিলিং স্টেশনের বে-রহম কান্ড! ইরানি ড্রোনের নাগালই পেল না ১০ লক্ষ ডলারের মার্কিন লড়াকু জেট! ইরানের ফুটবলার-কর্তাদের সঙ্গে বৈঠক ফিফা সভাপতির, পাশে থাকার আশ্বাস নরম ও মসৃণ ত্বকের আড়ালেও লুকিয়ে আছে রোগ? কেরাটোসিস-পিলারিসে ভুগেছেন ইয়ামি, কী এই অসুখ? বিশ্বকাপ ফুটবল ফাইনালের টিকিটের দাম দেখে মাথায় হাত সমর্থকদের নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

রাজশাহী মহানগরীর ১৩নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৩৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৩৩:৩৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর ১৩নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রাজশাহী মহানগরীর ১৩নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ
রাজশাহী মহানগরীতে পবিত্র রমজান মাস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর যুবদলের অধীনস্থ ১৩নং ওয়ার্ড যুবদল।

রবিবার (৮ মার্চ) বাদ আসর নগরীর উপহার সিনেমা হলের সামনে এ দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দোয়া শেষে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, সদস্য মুক্তার আলী সাদ্দাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আশিকুল হাসান, সদস্য সচিব এ কে এম সারওয়ার জাহান সম্রাট, ১৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাসুম, ১৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম, যুগ্ম আহ্বায়ক শিফাত, সাব্বির, ইব্রাহিম, সিহাবসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের অধীন নবগঠিত প্রতিটি ওয়ার্ড যুবদল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করছে।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি বলেন, জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর শুধু রমজান মাসেই নয়, সবসময় জনগণের কল্যাণে ও জনগণের পাশে থেকে রাজনীতি করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব-২০২৬ উদ্বোধন

রাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব-২০২৬ উদ্বোধন