ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন ২০ হাজার কোটি ডলারের গোপন সাম্রাজ্য! মৃত খামেনেইয়ের ‘এটিএম’ কাঁপিয়ে দিচ্ছে আমেরিকা-ইজরায়েলকে জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান, অস্ত্র-বিস্ফোরক উদ্ধারসহ আটক ১২ চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বখাটেদের হাতে বাবা খুন তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মান্দায় বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা নিমের মাজনে নেই নিম, জামায়াত নেতার কারখানা সিলগালা বগুড়ায় চাঁদাবাজি মামলায় সাবেক ওসি কারাগারে সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন মঙ্গলবার, প্রথম ধাপে পাচ্ছেন যতজন তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ ‘ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক টাকাও বাড়বে না’ ইরানের নতুন নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন ও ‘অবিচল’ সমর্থনের ঘোষণা দিলেন পুতিন হাদি হত্যা মামলার আসামিদের ফেরত আনতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী নগরীতে সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন পবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয়: এমপি মিলন পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান রাজশাহী মহানগরীর ১৩নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত!

রাজশাহী মহানগরীর ১৩নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৩৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৩৩:৩৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর ১৩নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রাজশাহী মহানগরীর ১৩নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ
রাজশাহী মহানগরীতে পবিত্র রমজান মাস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর যুবদলের অধীনস্থ ১৩নং ওয়ার্ড যুবদল।

রবিবার (৮ মার্চ) বাদ আসর নগরীর উপহার সিনেমা হলের সামনে এ দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দোয়া শেষে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, সদস্য মুক্তার আলী সাদ্দাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আশিকুল হাসান, সদস্য সচিব এ কে এম সারওয়ার জাহান সম্রাট, ১৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাসুম, ১৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম, যুগ্ম আহ্বায়ক শিফাত, সাব্বির, ইব্রাহিম, সিহাবসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের অধীন নবগঠিত প্রতিটি ওয়ার্ড যুবদল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করছে।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি বলেন, জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর শুধু রমজান মাসেই নয়, সবসময় জনগণের কল্যাণে ও জনগণের পাশে থেকে রাজনীতি করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাকাবে ডিজিটাইজেশন ও আইসিটি প্রকিউরমেন্টে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ

রাকাবে ডিজিটাইজেশন ও আইসিটি প্রকিউরমেন্টে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ