ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত!

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৮:২১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৮:২১:৫৩ অপরাহ্ন
রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত!
রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহামূল্যবান নিয়ামত। এ মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। ইবাদত-বন্দেগি, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য এটি এক বিশেষ সময়। এই বরকতময় মাসের শেষ দশকে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যা বান্দাকে আল্লাহর আরও কাছে পৌঁছে দেয়। এর মধ্যে অন্যতম একটি আমল হলো এতেকাফ।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, এতেকাফ এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন মুসলমান দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে নিমগ্ন হতে পারেন। মূলত রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করাই এতেকাফের মূল উদ্দেশ্য।

হাদিসে এতেকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা পাওয়া যায়। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জীবনের শেষ পর্যন্ত রমজানের শেষ দশকে নিয়মিত এতেকাফ করেছেন। তাঁর ইন্তেকালের পর উম্মাহাতুল মুমিনিনরাও এ আমল অব্যাহত রাখেন। (সহিহ বুখারি)

তিনি আরও বলেন, সারা বছর মানুষের জীবনে নানা কাজ ও দায়িত্ব থাকে। কর্মব্যস্ততার কারণে অনেক সময় ইবাদতের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। তাই আল্লাহ তাআলা এতেকাফের বিধান দিয়েছেন, যাতে বান্দা কিছু সময়ের জন্য সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে একান্তভাবে তাঁর ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারে।

হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতেকাফ করবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মাঝে তিনটি খন্দক বা পরিখার দূরত্ব সৃষ্টি করে দেবেন। প্রতিটি পরিখার দূরত্ব পূর্ব থেকে পশ্চিমের দূরত্বের সমান। (বায়হাকি)

এতেকাফের আরেকটি বিশেষ দিক হলো—এতেকাফকারী ব্যক্তি মসজিদের ভেতরে অবস্থান করায় বাইরে গিয়ে বিভিন্ন নেক কাজ যেমন জানাজায় অংশগ্রহণ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা সামাজিক কল্যাণমূলক কাজে অংশ নিতে না পারলেও আল্লাহ তাআলা তাকে সেই কাজগুলোর সমপরিমাণ সওয়াব দান করেন। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এতেকাফকারী ব্যক্তি গুনাহ থেকে নিরাপদ থাকে এবং সে বাইরে কোনো নেক আমল করতে না পারলেও আমলকারীর সমপরিমাণ সওয়াব লাভ করে। (ইবনে মাজাহ)

তাছাড়া রমজানের শেষ দশকেই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এতেকাফের মাধ্যমে একজন মুসলমান সহজেই এই বরকতময় রাত লাভের সুযোগ পেয়ে থাকে। এ কারণে রাসুলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামকে এতেকাফ পালনে উৎসাহিত করতেন। একটি বর্ণনায় এসেছে, যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতেকাফ করবে, সে দুটি হজ ও দুটি ওমরার সমান সওয়াব লাভ করবে। (বায়হাকি)

হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, রমজান এমন একটি মাস যেখানে সামান্য আমলেও অনেক বেশি নেকি অর্জন করা সম্ভব। আর এতেকাফের মাধ্যমে সেই নেকি আরও বহুগুণ বৃদ্ধি পায়। তাই প্রতিটি সামর্থ্যবান মুসলমানের উচিত দুনিয়ার ব্যস্ততাকে কিছুটা পিছনে রেখে অন্তত রমজানের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এতেকাফে অংশ নেওয়া।

তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মুসলিম উম্মাহকে এতেকাফসহ বিভিন্ন নেক আমল করার তাওফিক দান করেন এবং রমজানের বরকত থেকে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেন। আমীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর