ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

লেবাননে এক সপ্তাহে অন্তত ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৫:৪৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৫:৪৬:৪৪ অপরাহ্ন
লেবাননে এক সপ্তাহে অন্তত ৮৩ শিশু নিহত: ইউনিসেফ ছবি: সংগৃহীত
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪ শিশু আহত হয়েছে। খবর আল-জাজিরার।

সোমবার (৯ মার্চ) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানা যায়।

বিবৃতিতে বলা হয়, ‘গত এক সপ্তাহে লেবাননজুড়ে প্রতিদিন গড়ে ১০ জনের বেশি শিশু নিহত হয়েছে এবং প্রতিদিন প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘গত ২৮ মাসে লেবাননে অন্তত ৩২৯ শিশু নিহত এবং ১,৬৩২ শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

সংস্থাটি বলেছে, ‘এই পরিসংখ্যান ভয়াবহ। এটি শিশুদের ওপর সংঘাতের যে মারাত্মক প্রভাব পড়ছে তার স্পষ্ট প্রমাণ।”

বিবৃতিতে আরও বলা হয়, ‘লেবাননজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতি ২ লাখ শিশুসহ প্রায় ৭ লাখ মানুষকে নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে। এর ফলে আগের সংঘাতগুলোতে বাস্তুচ্যুত হওয়া কয়েক হাজার মানুষের সংখ্যাও আরও বেড়েছে।’

বেসামরিক মানুষ, স্কুল ও আশ্রয়কেন্দ্র রক্ষা করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ সময় আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের দায়বদ্ধতা পালন করতেও আহ্বান জানানো হয়।

বিবৃতির শেষে বলা হয়, ‘পরিস্থিতি দ্রুত শান্ত করার এবং শিশুদের আরও ক্ষতি থেকে রক্ষা করার জন্য ইউনিসেফ অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত