ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা

ধর্ষণ মামলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৭:২০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৭:২০:৪৫ অপরাহ্ন
ধর্ষণ মামলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬ ধর্ষণ মামলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে ধর্ষণ মামলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার নাজিরপুর গুচ্ছগ্রামের মতিউর বিশ্বাসের ছেলে চা দোকানি নজরুল ইসলাম ও প্রতিবেশী ইউপি সদস্য চামেলী খাতুনের মধ্যে সংঘর্ষ হয়। 

আহতরা হলেন- নজরুল (৫০) ও তার স্ত্রী সাহারা (৪৪), মেয়ে শারমিন (২৫), বোন মনোয়ারা খাতুন (৪২)। অপরপক্ষের চামেলী (৪৬) ও তার মেয়ে শাবানা খাতুন (৩০) আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১১ জুন) সন্ধ্যায় ওই হামলা ও মারধরের ঘটনায় উভয়পক্ষের মধ্যে থমথমে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে নজরুলের মেয়ে শারমিন বাদী হয়ে গুরুদাসপুর থানায় ও যৌথবাহিনী বরাবর অভিযোগ দায়ের করেছেন। চামেলী খাতুনের পক্ষেও অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নজরুল জানান, সম্প্রতি ইসাহক সওদাগরের মেয়ে শিল্পী খাতুন তার ১১ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করার অভিযোগ এনে আমার বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি মিথ্যে হওয়ায় ৩০ হাজার টাকা নিয়ে মীমাংসার আশ্বাস দেন চামেলী। কিন্তু কোন কাজ না করেই আমার কাছে আরো ১ লাখ টাকা দাবি করেন তিনি। অবশেষে নজরুল অন্যের মাধ্যমে জামিন লাভ করায় ক্ষিপ্ত হন চামেলী। এতে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এর কিছুক্ষণ পর কুরবান আলী, তার ৩ ছেলে, শরিফুল ও সুমনের নেতৃত্বে নজরুলের বাড়িতে ভাঙচুর-লুটপাট চালান চামেলী।

স্থানীয়রা জানান, শুকুর আলীর মেয়ে চামেলী ভয়ংকর প্রকৃতির মহিলা। তিনি ও তার মেয়ে শাবানা এলাকায় নানাভাবে অনৈতিক কর্মকাÐ করেন। তাদের মান-সম্মানের ভয় নেই। যাকে তাকে যখন তখন যেকোনো মামলায় ফাঁসাতে মা-মেয়ে সিদ্ধহস্ত।

নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, মারামারি ও নজরুলের বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা সত্য। নজরুলের কাছ থেকে চামেলী  ৩০ হাজার টাকা নিয়েছেন শুনেছি।

তবে চামেলি খাতুন বলেন, বাদী শিল্পী খাতুন ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় নজরুল আমাকে চাপ দিতে থাকে। একপর্যায়ে ঘটনার দিন আমাদের উপর হামলা চালায় নজরুল ও তার পরিবারের লোকজন।
এ ব্যাপারে থানার এসআই আবু হান্নান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন