ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

তানোরে সরিষা কাটামাড়াই শুরু, ফলন ও দাম নিয়ে চাষিদের অসন্তোষ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৫:৩৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৫:৩৫:৫১ অপরাহ্ন
তানোরে সরিষা কাটামাড়াই শুরু, ফলন ও দাম নিয়ে চাষিদের অসন্তোষ তানোরে সরিষা কাটামাড়াই শুরু, ফলন ও দাম নিয়ে চাষিদের অসন্তোষ
রাজশাহীর তানোর উপজেলায় সরিষা কাটা ও মাড়াই শুরু হয়েছে। তবে ফলন কম ও বাজারদর প্রত্যাশার তুলনায় কম হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। চলতি মৌসুমে সার, বীজ, কীটনাশক ও সেচ খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বাড়লেও সেই অনুপাতে ফলন ও দাম না পাওয়ায় অনেক কৃষক লোকসানের আশঙ্কা করছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর অধিকাংশ কৃষক প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৭ মণ সরিষা পেয়েছেন। যা অনেকের মতে গত বছরের তুলনায় কম। একই সঙ্গে বাজারে সরিষার দামও খুব বেশি বাড়েনি।

উপজেলার কামারগাঁ ইউনিয়নের কৃষক তাছের ম-ল জানান, তিনি এ বছর তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। প্রতি বিঘায় প্রায় ৬মণ করে ফলন পেয়েছেন। তবে খরচ বেশি হওয়ায় তেমন লাভ হচ্ছে না বলে তিনি জানান।

সুমন নামের আরেক কৃষক বলেন, তিনি দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। কাঁচা অবস্থায় মাড়াই করে প্রায় ১২ মণ সরিষা পেয়েছেন। তিনি বলেন, সরিষায় কয়েকবার রোগ হয়েছিল। মূলত এ কারণেই ফলন কম হয়েছে।

কৃষকদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে বীজ, সার, কীটনাশক ও শ্রমিক খরচ মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয় হয়েছে। যাদের নিজস্ব জমি রয়েছে তারা কিছুটা লাভ করতে পারলেও যারা লিজের জমিতে চাষ করেছেন তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।

সরিষা ব্যবসায়ী আব্দুল আলিম জানান, বাজারে সরিষার সরবরাহ চাহিদার তুলনায় কম। বর্তমানে প্রতি মণ সরিষা মানভেদে ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৬০০ টাকায় কেনাবেচা হচ্ছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছরে তানোরে সরিষা চাষ কমে গেছে। এর প্রধান কারণ হিসেবে আলুর ব্যাপক আবাদকে দায়ী করছেন তারা। কৃষকদের মতে, বেশি লাভের আশায় অনেকেই জমি বর্গা দিয়ে সেখানে আলু চাষ করাচ্ছেন।

তানোরের আদর্শ কৃষক জাইদুর রহমান বলেন, কয়েক বছর আগেও শীত মৌসুমে উপজেলার মাঠজুড়ে সরিষার হলুদ ফুলের সমাহার দেখা যেত। বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া, জোতগরিব, কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল মাঠ, বিল কুমারী মাঠ, মালশিরা মাঠ, পাঁচন্দর এলাকার কচুয়া মাঠ ও কলমা ইউনিয়নের কুজিশহর মাঠসহ পুরো উপজেলায় ব্যাপক সরিষা আবাদ হতো। এখন সেই দৃশ্য খুব একটা দেখা যায় না।

তিনি বলেন, কৃষকদের অনাগ্রহ ও সচেতনতার অভাবে প্রতিবছর সরিষা চাষ কমছে। বেশি লাভের আশায় অনেকেই আলু চাষের দিকে ঝুঁকছেন। ফলে সরিষা চাষ এখন অনেকটা শৌখিনতায় পরিণত হয়েছে।

তবে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, এ বছর উপজেলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩ হাজার হেক্টর কম। তিনি বলেন, সরিষা চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় কৃষক মাঠ দিবস ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া সারের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা